কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:১২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ঢাকার সড়কে উল্টে গেছে যাত্রীবাহী বাস। ছবি : সংগৃহীত
ঢাকার সড়কে উল্টে গেছে যাত্রীবাহী বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। শনিবার (৬ জুন) ভোরে ঘটা দুর্ঘটনায় বাসটির চালকের সহকারীর মৃত্যু হয়। এতে আরও দুই বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

বাসচালকের নিহত সহকারী (হেলপার) মোহাম্মদ রফিক (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার নূর আলমের ছেলে। এছাড়া আহত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)। তারা দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ছয়টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে বাসের চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোহাম্মদ রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X