সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরুড়া উপজেলার মহিশাইর ইউনিয়নের মহিশাইর গ্রামের মাওলানা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সানাউল্লাহ (২৫) ও অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা।

নিহতের মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম বলেন, আমার ভাগিনা কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস অ্যান্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহসহ দোকানের কর্মচারী যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাঁড়ি থানায় আসছি।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই চন্দন সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করি। লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X