রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান (১৮) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া এলাকার নদীপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিবুল হাসান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিধিয়ারচর গ্রামের নদীপাড় সংলগ্ন একটি গাছে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পরে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুবকের ঝুলন্ত লাশের ছবি ছড়িয়ে পড়লে তা দেখে নিহতের পরিচয় নিশ্চিত হন তার স্বজনরা। খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্বজনদের বুকফাটা আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিহতের দাদা রতন মিয়া জানান, প্রায় তিন মাস আগে সাকিবুল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তবে প্রশিক্ষণ শুরুর মাত্র ১০ দিনের মাথায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর থেকে সাকিবুল বাড়িতেই অবস্থান করছিলেন এবং তার মানসিক চিকিৎসা চলছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাকিবুল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে তারা জানতে পারেন যে নদীর পাড় থেকে উদ্ধার হওয়া মরদেহটি সাকিবুলের।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ জানায়, এই আত্মহননের ঘটনায় গফরগাঁও থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। শান্ত স্বভাবের এই তরুণের এমন রহস্যজনক ও আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X