ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

লিজেন্ডদের ফ্রেমবন্দি করল বিকেএসপি

লিজেন্ডদের ফ্রেমবন্দি করল বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, শ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন, সেই ৫০ কিংবদন্তি ক্রীড়াবিদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ লিজেন্ডারি খেলোয়াড়কে চিহ্নিত করে নামফলকে উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে লিজেন্ডদের আলোকিত মানুষ হিসেবে অভিহিত করে তাদের কারণেই বিকেএসপি তথা দেশ আলোকিত। অনুষ্ঠানে উপস্থিত লিজেন্ডারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সঙ্গে নিয়ে র্যালিতে অংশ নেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পাশে অবস্থিত লিজেন্ডদের নাম সংবলিত একটি ফলক উন্মোচন করেন। লিজেন্ডদের নামের তালিকা এভাবে উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও মনোনিবেশ করবে বলে মনে করেন মহাপরিচালক।

ক্রিকেট, ফুটবল, আরচারি, শুটিং, অ্যাথলেটিকস, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। লিজেন্ড তালিকায় যারা ছিলেন তারা হলেন আরচারির মো. হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী, আব্দুর রহমান আলিফ ও মো. সাগর ইসলাম। অ্যাথলেটিকসে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুঁই, মেজবাহ আহমেদ, মো. জহির রায়হান ও শিরিন আক্তার। ক্রিকেটে এ এম নাঈমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মুমিনুল হক সৌরভ, লিটন দাস ও মারুফা আক্তার। ফুটবলে মো. মাসুদ রানা, হাসান আল মামুন, মো. মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো. জাহিদ হাসান এমিলি, মো. জাহিদ হোসেন, মো. মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, মো. রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফাঈদা খন্দকার ও শেখ মোরসালিন। হকিতে আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো. মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো. মামুনুর রহমান চয়ন। শুটিংয়ে আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি। সাঁতারে কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা। বাস্কেটবলে মিঠুন কুমার বিশ্বাস, মো. সামসুজ্জামান খান ও মো. খালেদ মাহমুদ আকাশ; বক্সিংয়ে মো. আব্দুর রহিম এবং টেনিসে কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X