স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

হারতেও পারত আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুটবলে কোন দল কতটা শক্তিশালী, সেটার মানদণ্ড হতে পারে র‌্যাংকিং। সেই মানদণ্ডে আর্জেন্টিনার তুলনায় অনেক পিছিয়ে মৌরিতানিয়া। র‌্যাংকিংয়ে লিওনেল মেসিরা আছেন দ্বিতীয় স্থানে। তাদের প্রতিপক্ষ মৌরিতানিয়া পিছিয়ে ১১২ ধাপ। ফলে ম্যাচের আগে সবাই ধারণা করেছিল হয়তো বড় ব্যবধানে জয় পাবে আর্জেন্টিনা। কিন্তু বাস্তবে ২-১ গোলের ব্যাবধানে কোনোরকমে জিতেছে তারা। ম্যাচ শেষে তাই কোচ লিওনেল স্কালোনির সরল স্বীকারোক্তি, ‘ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব।’

আর্জেন্টিনা যদিও প্রথমার্ধে ২ গোলে লিড নিয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে তারা গোল হজম করে। লিওনেল মেসি প্রথমার্ধে সাইড বেঞ্চে ছিলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে খেলার সুযোগ করে দেন কোচ স্কালোনি। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়াম মেসিকে স্বাগত জানানোর আগেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর তিনি মাঠে নেমে বাঁ পায়ের ঝলক দেখালেন। যদিও জালের দেখা পাননি। আর্জেন্টিনার পক্ষে দুটি গোল করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মৌরিতানিয়ার হারের ব্যবধান কমান জর্ডান লেফোর্ট। জয়ের পর কোচ স্কালোনি বলেন, ‘সব সময়ের মতো এই ম্যাচ থেকেও অনেক কিছু ঠিক করার আছে। তবে ভুলগুলো এখনই হওয়া ভালো। তবে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দল ভালো খেলেনি। এটা মানতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে।’ মেসিকে বিরতির পর নামানো নিয়ে কোচ বলেন, ‘মেসির খেলার সময় নিয়ে তার সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ীই তাকে খেলানো হয়েছে।’ নিজেদের আত্মসমালোচনায় মার্তিনেজ বলেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল।’ তিনি আরও বলেন, ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি ফিনালিসিমার ম্যাচটি বাতিল হওয়ায়। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে নির্ঘাত হারতাম।’ ম্যাচ জিতলেও আর্জেন্টিনা ৬৪ শতাংশ বেল পজিশনের পরও ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে ১১ শটের মধ্যে সমান ৪টি লক্ষ্যে ছিল মৌরিতানিয়ারও। সবমিলিয়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে নামার আগে চিন্তায় থাকবেন স্কালোনির শিষ্যরা। জাম্বিয়ার বিপক্ষে ১ এপ্রিল ভোরে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X