স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে নীরবতা ভাঙলেন আইপিএল চেয়ারম্যান

মুস্তাফিজুর রহমান। ছবি : দিল্লি ক্যাপিটালস
মুস্তাফিজুর রহমান। ছবি : দিল্লি ক্যাপিটালস

কত কাণ্ডই না ঘটে গেল! জল গড়িয়ে সম্পর্কে ফাটল, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে গত কয়েক মাসে বিশ্ব ক্রিকেটই ছিল টালমাটাল।

তবে চুপ ছিল আইপিএল কর্তৃপক্ষ। ঘটনার তিন মাস পর অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল। মুস্তাফিজের ব্যাপারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিলেন ‍ধুমাল।

ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে দেওয়া ইন্টারভিউতে ধুমাল বলেন, ‘আমি এটিকে দুর্ভাগ্যজনক বলব। এই ব্যাপারে আমার খুব বেশি জানাশোনা নেই। যেভাবে তখন ঘটনাটি ঘটেছিল, আমার মনে হয় তাতে সরকারের খুব বেশি কিছু করার ছিল না। তা ছাড়া, রোজকার ক্রিকেটে সরকারের অত ভূমিকা আছে বলে মনে হয় না। তারা ক্রিকেটের বড় সমর্থক।’

ধুমাল অবশ্য মনে করেন, মাঝেমধ্যে কিছু সিদ্ধান্ত বাধ্য হয়ে নিতে হয়। তিনি আশা করেন, আগামীতে এমন কিছু ঘটবে না। তার জন্য সতর্ক থাকার কথা জানান তিনি।

‘কিন্তু, এটি ঠিক যে, মাঝেমধ্যে আমাদের চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং এমন ঘটনা সামনে ঘটবে না’— যোগ করেন ধুমাল।

মুস্তাফিজকে বাদ দেওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে তাদের হয়েই খেলার কথা ছিল ফিজের। বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর দলে ভিড়িয়েছিল তাকে।

বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে সে সময় কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছিল, ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে।

কালবেলা/এলএইচ/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X