স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

র‍্যাংকিংয়ে প্রোটিয়াদের বাজিমাত

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ছবি : সংগৃহীত
সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ছবি : সংগৃহীত

আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। ৩-২ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

সিরিজের পাঁচ ম্যাচ মিলিয়ে ২০০ রান করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার কনোর এস্টারহুইজেন ৬৪ ধাপ এগিয়ে উঠেছেন ৩৯ নম্বরে। ১০০ এর বাইরে থাকা এই ব্যাটার এখন ঢুকে গেছেন সেরা ৪০ এর মধ্যে। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন কনোর। সিরিজে তার অর্ধেক রানও করতে পারেননি অন্য কেউ। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের টিম রবিনসন এগিয়েছেন ২ ধাপ, রয়েছেন ৩২তম স্থানে।

ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় ঈশান কিষাণ। ইংল্যান্ডের জস বাটলার ১ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে, অন্যদিকে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ১ ধাপ পিছিয়ে ৯ম স্থানে নেমে গেছেন। শীর্ষে বিশে আর পরিবর্তন নেই।

বোলারদের র‍্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ৩৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। ওটনেইল বার্টম্যান এগিয়েছেন ১০ ধাপ, আছেন ৫৬ নম্বরে। জর্জ লিন্ডে ৬ ধাপ এগিয়ে ৬২তম স্থানে আছেন। কিউই পেসার জাকারি ফুলকস এগিয়েছেন ১১ ধাপ, আছেন ৭০ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ১৪ ধাপ এগিয়ে কোয়েটজি উঠেছেন ৭২ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X