ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:১০ এএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

‘শিরোপার লড়াইয়ে কোনো ছাড় নয়’

‘শিরোপার লড়াইয়ে কোনো ছাড় নয়’

পবিত্র ঈদুল আজহার বিরতি শেষে আবারও জমে উঠতে যাচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ ২ জুন মঙ্গলবার অষ্টম রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিগের ১২টি দল। এবারের রাউন্ডে বাড়তি আকর্ষণ যোগ করছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। আসন্ন অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে তারা নিজ নিজ ক্লাবের হয়ে খেলবেন। ফলে লিগে প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি দর্শকদের আগ্রহও থাকবে তুঙ্গে। শিরোপার দৌড়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ মিজানুর রহমান বাবুল গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

শিরোপা জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘যদিও আমরা দুই পয়েন্ট বেশি আছি, তবে এটা এমন অনেক বেশি গ্যাপ না। একটা খেলা অন্যরকম ডিসিশন হলেই আবার সবাই সমকক্ষ হয়ে যাবে। চ্যাম্পিয়নশিপের জন্য একটু কষ্টদায়ক যে প্রতিটি ম্যাচই ভালো খেলতে হবে এবং এই যে চারটি ম্যাচ আছে, প্রতিটি ম্যাচেই জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

ঈদ বিরতির আগে আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত একটি শতক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে জাতীয় দলের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ আসন্ন ম্যাচগুলোতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামবেন।

সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সমান ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X