

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, লাভজনক ভারতীয় বাজারে আরও ক্রিকেট আয়োজনের অংশ হিসেবে ভারতের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে তারা ভাবনাচিন্তা করছেন। ১৮৮২ সাল থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে চার বছর পরপর দুই দেশ পালাক্রমে এই সিরিজের আয়োজক হয়।
সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জয় পেয়েছে। পরবর্তী অ্যাশেজ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ইংল্যান্ডে।
এ ছাড়া আগামী বছরের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) দুই দলের প্রথম সাক্ষাতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি দিন-রাতের (পিঙ্ক বল) টেস্ট অনুষ্ঠিত হবে। এটা যদিও অ্যাশেজের অংশ নয়।