জয়নাল আবেদীন, ববি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের ওপর হামলা মামলা করবে কর্তৃপক্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের ওপর হামলা মামলা করবে কর্তৃপক্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলা ও আন্দোলনকারীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর বাইরেও এ ঘটনায় জড়িত রয়েছে অনেকে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার উপাচার্য কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় রেজিস্ট্রার দপ্তরে। তবে হামলার ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম যুক্ত করে শিক্ষার্থীরা আরেকটি অভিযোগপত্র দিতে চান বলে জানায় একটি সূত্র।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্য দপ্তর থেকে আমাকে চিঠি দিয়ে দুটি পৃথক ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আগামী রোববারে উপাচার্যের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে প্রক্টর ও রেজিস্টার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলা এবং ১ আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীকে চিহ্নিত করেছেন আন্দোলনকারীরা। এ ছাড়া অভিযোগে হামলায় জড়িতদের সহযোগী হিসেবে অজ্ঞাতনামা আরও কিছু শিক্ষার্থীর কথা বলা হয়েছে।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, নিজ নিজ বিভাগ থেকে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ শেষে আগামী জানুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযোগপত্র বিশ্লেষণ করে এবং প্রক্টর অফিস সূত্রে পাওয়া তথ্যমতে অভিযুক্তরা হলেন আইন বিভাগের অমিত হাসান রক্তিম, মাহামুদুল হাসান তমাল, গণিত বিভাগের মোবাশ্বের রিদম, আবিদ হাসান, মার্কেটিং বিভাগের টিকলি শরীফ, হিসাববিজ্ঞান বিভাগের আবুল খায়ের আরাফাত, শরিফুল ইসলাম, বাংলা বিভাগের রাকিবুল হাসান, সাব্বির হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্ত, খালিদ হাসান রুমি, অর্থনীতি বিভাগের সরোয়ার আহমেদ সাইফ, লোকপ্রশাসন বিভাগের প্রসেনজিৎ কুমার, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মো. শওকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ইরাজ রব্বানী।

এ ছাড়া এসব ঘটনার হুকুমদাতা হিসেবে চিহ্নিত করে পৃথক অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে একটি ছাত্র সংগঠনের নেতাদের পক্ষ থেকে। অভিযুক্তরা হলেন ব্যবস্থাপনা বিভাগের ফিরোজুল ইসলাম নয়ন, ইমরান হোসেন নাইম, আইন বিভাগের নাইম উদ্দিন মিষ্টু, শাখাওয়াত হোসেন অনু, হিসাববিজ্ঞান বিভাগের সৈয়দ রুম্মান ইসলাম ও অর্থনীতি বিভাগের মো. রাজিব মন্ডল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুজন শিক্ষক এ প্রতিবেদককে জানান, ছাত্রদের তিনটি পক্ষ অভিযুক্তদের তালিকা জমা দিয়েছে। এগুলো বিচার-বিশ্লেষণ চলমান রয়েছে। তবে বর্তমান উপাচার্য ড. শুচিতা শরমিন আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১০

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১১

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১২

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৩

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৪

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৫

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৬

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৭

আজকের স্বর্ণের বাজারদর

১৮

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৯

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

২০
X