জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

ইসলামপুর থানায় পলিথিন পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ইসলামপুর থানায় পলিথিন পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর থানায় পলিথিন পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এক সাংবাদিকের মোটরসাইকেল।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পৌর শহরের বেপারিপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩১ হাজার ২৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়। শনিবার রাতে উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার ওসি ও যৌথবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একপর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ইসলামপুর থানার ওসি কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু এক সাংবাদিকের মোটরসাইকেল আগুনের তাপে কিছুটা ঝলসে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X