কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

যানজট-জলজটে স্থবির ঢাকা

যানজট-জলজটে স্থবির ঢাকা

বৈরী আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি গড়িয়েছে রাত পর্যন্ত। পানিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার মূল সড়ক। সকালের শুরুতেই বৃষ্টির ধারা আর বাতাসে অফিসগামী মানুষ নাজেহাল হয়ে পড়ে। কেউ ছাতা নিয়ে বের হলেও বাতাসে তা সামাল দেওয়া ছিল দুষ্কর। যানজট ও জলাবদ্ধতায় নগরের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

সরেজমিন দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, ফার্মগেট, আসাদগেট, মহাখালী, মগবাজার, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, শাহজাহানপুর, বাসাবো, গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, কুড়িল, বসুন্ধরা গেটসহ বেশিরভাগ এলাকায় সড়কের ওপর পানি জমে থাকায় যান চলাচলে নেমে আসে স্থবিরতা। জায়গায় জায়গায় রাস্তা কেটে বিভিন্ন সংস্কারমূলক কাজ চলমান থাকায় রাস্তার অবস্থা ছিল আরও শোচনীয়—জলজটে থমকে ছিল যান চলাচল, সড়কের অনেক জায়গা পানিতে ডুবে থাকায় হেঁটে চলাও হয়ে ওঠে দুরূহ।

মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলামুখী সড়ক, সংসদ ভবনসংলগ্ন এলাকা, কারওয়ান বাজার এফডিসির সামনে কিংবা কুড়িল প্রগতি সরণির মতো জায়গায় খানাখন্দ ও পানি মিলে যেন তৈরি হয়েছে মরণফাঁদ। অনেক এলাকায় শুধু রাস্তা নয়, দোকানপাটেও পানি ঢুকে গেছে আর এতে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

ফার্মগেট এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দেখা যায়, বিজয় সরণি থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত গাড়ির সারি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকেও দেখা যায়, কারওয়ান বাজার এলাকায় জ্যামে আটকে থাকা বাস থেকে নামতে বাধ্য হয়েছেন অনেক যাত্রী, অনেকে হেঁটেই এগিয়ে গেছেন গন্তব্যের দিকে।

বিকেলে দীর্ঘ সময় ধরে দোকানের পানি সেচেছেন মৌচাক এলাকার বিরিয়ানির দোকানি হাসমত। তিনি বলেন, দোকানের চেয়ার-টেবিল পানিতে ডুবে গেছে। নিজেরই দোকানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মানুষ বসা তো দূরের কথা।

স্কুলফেরত শিক্ষার্থী নুসাইবা রহমান বলেন, জুতা খুলে হাতে নিয়ে এই ময়লা পানি পেরিয়ে বাসায় যেতে হচ্ছে। রাস্তার এখানে-সেখানে খানাখন্দ। কখন কোন বিপদ ঘটে, সে ভয়ে আছি।

এদিকে বৃষ্টির কারণে রাজধানীতে যানবাহনের চাপ কম। গণপরিবহন, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিংয়ের বাইক না থাকায় যাদের বাসা দূরে, তাদের ঘরে ফেরা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

রাজধানীর অনেক জায়গায় পানি পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে ভ্যানগাড়ি। পানিতে ডুবে যাওয়া সড়ক পার করে দেওয়ার চুক্তিতে দূরত্ব অনুযায়ী তাদের দিতে হচ্ছে ১০-৩০ টাকা। ভোগান্তিতে পড়া নগরবাসী অভিযোগ জানিয়ে বলেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত রাজধানীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। বৃষ্টি হলে যেখানে ড্রেনে পানি চলে যাওয়ার কথা, সেখানে উলটো ড্রেন উপচে সড়কে পানি ওঠে।

যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশরাও রয়েছেন চরম চাপে। বিজয় সরণি এলাকায় দ্বায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট বলেন, যেখানে তিনটা পয়েন্টে যানজট থাকে, আজ (বৃহস্পতিবার) সেখানে দশটা জায়গায় জ্যাম তৈরি হয়েছে। বৃষ্টির কারণে লেন ম্যানেজমেন্ট করতে পারি না। আমাদেরও কোনো মেকানিক্যাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X