কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন পুড়ল দোকান

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন পুড়ল দোকান

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভায়। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে। খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X