কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ঐতিহাসিক জয়ে বিএনপিকে শুভেচ্ছা খ্রিষ্টান সম্প্রদায়ের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপিকে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)। গতকাল রোববার এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি। বিবৃতিটি গণমাধ্যমে পাঠায় সংগঠনের জনসংযোগ সমন্বয়কারী প্রতিষ্ঠান অ্যানোনিমাস পিআরসিএম।

যৌথ বিবৃতিতে বিসিএর প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই নির্বাচনী ফল জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দায়িত্ববোধের একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন। নির্বাচনের রায়ে মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসন নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবে।

বিসিএ মনে করে, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক আস্থা পুনর্গঠন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার দুর্বলতম নাগরিকও নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার প্রতিষ্ঠাই হবে নতুন সরকারের জন্য বড় পরীক্ষা।

নেতৃদ্বয় আরও বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, কর্মসংস্থান, শিক্ষা ও ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা এখন জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে থাকা প্রয়োজন। সহনশীলতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি জোরদার হলে বাংলাদেশের উন্নয়ন ও আন্তর্জাতিক অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিবৃতিতে জাতীয় স্বার্থ, মানবিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার সমুন্নত রাখতে গঠনমূলক সহযোগিতার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X