লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে | ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। পর্যায়ক্রমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিটি পরিবার ওই কার্ডের আওতায় আনা হবে বলে। গতকাল শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি বাজারে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে। এ প্যাকেজ বাস্তবায়ন নিয়ে এরই মধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে খাল খনন। যেহেতু বর্তমানে শুষ্ক মৌসুম চলছে, তাই খালগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখানে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা রয়েছে, এর অংশ হিসেবে চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রমজান মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

এদিকে, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ঢাকা থেকে প্রথম লালমনিরহাটে আগমন উপলক্ষে তিস্তা সড়ক সেতুসহ সদর উপজেলার ১০টি পয়েন্টে দলীয় নেতাকর্মীরা ও সর্বস্তরের জনগণ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

মন্ত্রী এসব পয়েন্টে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের কথা শোনেন। এসব পথসভায় জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X