উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

নির্যাতিতদের ডাকতে গিয়ে খুন রোহিঙ্গা নেতা

নির্যাতিতদের ডাকতে গিয়ে খুন রোহিঙ্গা নেতা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধিদলের কাছে সাক্ষ্য দিতে আগ্রহীদের ডেকে আনতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা মাঝি (নেতা)। গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-১ পশ্চিম) এ–৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ (৩০) এ-৯ ব্লকের রোহিঙ্গা পরিচালনা কমিটির সাব-মাঝির দায়িত্বে ছিলেন। তিনি ওই ব্লকের বাসিন্দা লাল মোহাম্মদের ছেলে। প্রত্যাবাসনবিরোধী সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

গতকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া (ক্যাম্প-১) আশ্রয়শিবিরে পৌঁছায়। এরপর সেখানকার ক্যাম্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে টানা দেড় ঘণ্টা কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলে দলটি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এবাদুল্লাহ সকাল ৯টার দিকে আশ্রয়শিবিরে এ-৯ ব্লকে গিয়ে রাখাইনে নিপীড়নের শিকার—এমন তিন রোহিঙ্গাকে শনাক্ত করেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার স্বামীকে রাখাইনে হত্যা করা হয়। তারা আইসিসির কাছে সাক্ষ্য দিতে যেতে চেয়েছিলেন। কিন্তু মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সমর্থক কিছু রোহিঙ্গা সন্ত্রাসী তাদের নিয়ে যেতে বাধা দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা এবাদুল্লাহকে পেট ও বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় রোহিঙ্গারা উদ্ধার করে আশ্রয়শিবিরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X