ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

বাঁ থেকে খোরশিদুল আলম মুজিব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে খোরশিদুল আলম মুজিব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ২০২৬-২৭ সেশনের এ নির্বাচনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ভোট দেন সদস্যরা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল্লাহ গোলাপ।

বিকেল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মো. রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা), সদস্য পদে শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল) ও এএসএম হোসাইন শাহেদ (যমুনা টিভি) বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন ও ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X