কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

১২৩ তলা ভবনের৭২ তলা বেয়ে উঠে আটক যুবক

১২৩ তলা ভবনের৭২ তলা বেয়ে উঠে আটক যুবক

পৃথিবীজুড়ে অ্যাডভেঞ্চারপ্রেমীরা প্রায়ই তাদের পছন্দের খেলাকে নতুন মাত্রায় নিয়ে যেতে চান। উত্তাল সাগরে সার্ফিং কিংবা সুউচ্চ কোনো স্থান থেকে প্যারাসুট বা গ্লাইডার নিয়ে লাফিয়ে পড়ার এ ধরনের খেলাকে ‘এক্সট্রিম স্পোর্টস’ বলা হয়, যা বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। তবে বিপজ্জনক এসব কর্মকাণ্ডের জন্য প্রায়ই আটক বা গ্রেপ্তার হতে হয় অনেককে। সম্প্রতি এমনটা ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়া দেশটির ১২৩ তলা ভবনের ৭২ তলা পর্যন্ত বেয়ে ওঠা বা ফ্রি ক্লাইবিংয়ের দায়ে আটক করা হয়েছে এক ব্রিটিশ যুবককে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, গত সোমবার দেশটির সবচেয়ে উঁচু ও বিশ্বের পঞ্চম উচ্চতম ভবন ‘লট ওয়ার্ল্ড টাওয়ার’ (৫৫৫ মিটার) বেয়ে উঠতে শুরু করেন জর্জ কিং থমসন। ভবনের বাইরের কাঠামো ধরে ৭২ তলা (৩১০ মিটার) পর্যন্ত উঠেছিলেন তিনি।

দেশটির ফায়ার এজেন্সি জানিয়েছে, থমসনকে ভবন বেয়ে উঠতে দেখে স্থানীয় পুলিশসহ প্রায় ৯০ নিরাপত্তাকর্মী তাকে নামানোর কাজে লেগে পড়েন। পরে একটি গল্ডোলা লিফটে তাকে নামিয়ে আনা হয়। আটকের পর তার কাছে শুধু একটি প্যারাসুট পাওয়া যায়। থমসন জানান, ভবনের চূড়া থেকে লাফ (বেস-জাম্প) দিতে চেয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১০

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

১২

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৩

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

১৪

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

১৬

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

১৭

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

১৮

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

১৯

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

২০
X