কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৫:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

হান্নানকে এনসিপির শোকজ ধানমন্ডির ওসি পুরস্কৃত

তিন ‘সমন্বয়ককে’ ছাড়িয়ে নেওয়া
হান্নানকে এনসিপির শোকজ ধানমন্ডির ওসি পুরস্কৃত

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে আটক তিন ‘সমন্বয়ককে’ নিজ জিম্মায় ছাড়িয়ে নেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। চিঠিতে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে হান্নানকে এ নোটিশ পাঠানো হয়। এদিকে মব নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার। অন্যদিকে ‘ভবিষ্যতে কারও বাসায় গিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হবে না’—এ মর্মে মুচলেকা দিয়ে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। রাজধানীতে যে কোনো ধরনের মব সৃষ্টির ব্যাপারে ডিএমপি জিরো টলারেন্স বলেও জানান ডিসি মাসুদ।

গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টায় আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন। পরে হান্নান মাসউদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার নামে কোনো ধরনের মব সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। কারও বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানাতে পারবেন।

চাঁদা না পেয়ে ওই বাড়ি ঘেরাও করা হয়েছিল—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি মাসুদ আলম বলেন, চাঁদা দাবির বিষয়টি আমাদের জানা নেই। ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেব। ৫ আগস্ট বেশকিছু ঘটনা ঘটেছে। পুলিশের ঊর্ধ্বতনদের নির্দেশ রয়েছে যে, মব সৃষ্টি করে কাউকে যেন কিছু না করা হয়। গত পরশু রাতে যা দেখেছেন, এখন থেকে তেমনটাই হবে। কোনো বাড়ি ঘেরাও বা

কাউকে ধরিয়ে দেওয়ার নামে সবাইকে পুলিশ হওয়ার সুযোগ নেই।

হান্নান মাসউদের হস্তক্ষেপের বিষয়ে জানতে চাইলে ডিসি বলেন, হস্তক্ষেপ নয়। আসলে ঘটনা ঘটার আগেই যেহেতু তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাই আমরা মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি। মুচলেকাতেও বলা হয়েছে, এটাই শেষবার। এরপর এমন কিছু করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হান্নান মাসউদকে দেওয়া এনসিপির নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ওই তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এ সত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদের জামিন করিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার: পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপিলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বুধবার ক্যশৈনু মারমার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ডিএমপি কমিশনার তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এ দৃষ্টান্ত সব পুলিশ সদস্যের জন্য অনুকরণীয় মর্মে অভিমত ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১১

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১২

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১৩

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৪

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৫

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৬

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৭

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৮

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১৯

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

২০
X