কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল

আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগির
গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে খুব শিগগির সেখানে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। এ তথ্য জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতিতে বড় ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তবে যুদ্ধ-পরবর্তী গাজার পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে তোড়জোড় চালিয়ে গেলেও গাজায় মানবিক সংকট এখনো কাটেনি। উল্টো যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বোমা হামলা চলছেই।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা (আন্তর্জাতিক বাহিনী মোতায়েন) শিগগির হবে। এ ছাড়া গাজা নিয়ে সবকিছু ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ জানিয়ে তিনি বলেন, ‘খুব শক্তিশালী কয়েকটি দেশ’ স্বেচ্ছায় এ বহুজাতিক বাহিনীর অংশ হতে রাজি হয়েছে। হামাস কোনো সমস্যা তৈরি করলে এ বাহিনী তা মোকাবিলা করবে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আন্তর্জাতিক বাহিনীর মূল উদ্দেশ্য হবে গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত অঞ্চল সুরক্ষিত রাখা এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া। গাজায় এ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেখানে গাজায় দুই বছর মেয়াদে একটি অন্তর্বর্তী প্রশাসন নিয়োগ ও প্রায় ২০ হাজার সেনার একটি স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়টি অনুমোদনের প্রস্তাব রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এ প্রস্তাবের খসড়াটি মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্কের মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারদের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত বাহিনীর সৈন্যরা প্রয়োজনে ‘সব ধরনের পদক্ষেপ নিতে পারবে’, অর্থাৎ বল প্রয়োগের অনুমতিও তাদের থাকবে। তবে এ পরিকল্পনার একটি প্রধান শর্ত হলো, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ। যদিও হামাস এখনো এ বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা দেয়নি। এ আন্তর্জাতিক বাহিনী হামাসের সামরিক সক্ষমতা এবং আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করারও দায়িত্ব পাবে।

ট্রাম্পের যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা এবং জাতিসংঘের উদ্যোগ: প্রেসিডেন্ট ট্রাম্পের এ পরিকল্পনা গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তার ঘোষিত ২০-দফা যুদ্ধ-পরবর্তী পরিকল্পনার একটি অংশ। এ পরিকল্পনার সূত্রেই ইসরায়েল এবং হামাসের মধ্যে ১০ অক্টোবর একটি বন্দিবিনিময় চুক্তি এবং একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে ইসরায়েল লাগাতার বোমা হামলা ও কঠোর ত্রাণ নিষেধাজ্ঞার মাধ্যমে বারবার এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার স্থিতিশীলতার জন্য যে কোনো নিরাপত্তা বাহিনীর ‘পূর্ণ আন্তর্জাতিক বৈধতা’ থাকার ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের ১০ নির্বাচিত সদস্য এবং আঞ্চলিক অংশীদারদের কাছে খসড়া প্রস্তাবটি পাঠিয়েছে, যার ওপর বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা। এ আলোচনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য স্থিতিশীলতা বাহিনী ও একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের ম্যান্ডেট অনুমোদনের দিকে এগোচ্ছে।

গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের ভূমিকা: এ স্থিতিশীলতা বাহিনী গঠন ও শান্তি আলোচনায় তুরস্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তুরস্ক হামাসকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে রাজি করাতে বড় ভূমিকা রেখেছে, পাশাপাশি আন্তর্জাতিক বাহিনীর জন্য সমর্থন জোগাড় করতেও উদ্যোগী হয়েছে। এ আন্তর্জাতিক বাহিনী গঠনের লক্ষ্যে তুরস্ক সম্প্রতি ইস্তাম্বুলে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও আয়োজন করে। তবে তুরস্ক ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচক। ইস্তাম্বুলের বৈঠকে তারা স্পষ্ট দাবি জানিয়েছে যে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে।

আন্তর্জাতিক বাহিনী নিয়ে ইসরায়েলের ভিন্নমত: আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে ইসরায়েলের মধ্যে ভিন্নমত পরিলক্ষিত হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, গাজায় তারা কোনোভাবেই তুর্কি বাহিনীর উপস্থিতি মেনে নেবেন না।

এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছিলেন, ইসরায়েল দীর্ঘ সময়ের জন্য গাজার নিরাপত্তা দায়িত্ব নিজেদের হাতে রাখবে, যার মধ্যে থাকবে একটি নিরাপত্তা বেষ্টনীও। এ বক্তব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বা নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে ইসরায়েলের নিজস্ব আখ্যানের ইঙ্গিত দেয়। এদিকে, মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান গত মাসে গাজা সফরে গিয়ে জানিয়েছিলেন, এ স্থিতিশীলতা বাহিনীতে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।

গাজায় মানবিক সংকট চলছেই: যুদ্ধবিরতির পরও গাজায় মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। জাতিসংঘ জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ত্রাণসামগ্রী গাজায় প্রবেশের জন্য দেওয়া ১০৭টি অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে কম্বল, শীতবস্ত্র ও পানীয় জল, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি পরিষেবার সরঞ্জামও ছিল। প্রত্যাখ্যান হওয়া প্রায় ৯০ শতাংশ অনুরোধই স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর ছিল।

পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। রামাল্লার উত্তরে আতারা শহরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে এক যুবক আহত হয়েছে। এ ছাড়া হেবরন গভর্নরেটের উম্ম আল-খায়ের গ্রামে ইসরায়েল ১১টি বাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে দেওয়ার আদেশ দিয়েছে, যা নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ ধরনের পদক্ষেপকে পশ্চিম তীরকে নিজেদের অন্তর্ভুক্ত করার ইসরায়েলি কৌশলের অংশ হিসেবে বর্ণনা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X