মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

পুরস্কার হাতে এম এ সায়েম প্রিয়ন্ত। ছবি : সংগৃহীত
পুরস্কার হাতে এম এ সায়েম প্রিয়ন্ত। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা’ ও ‘উদ্ভাবন বিশ্বকাপ’ প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের (ইংরেজি ভার্সন) দশম শ্রেণির শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন অ্যান্ড বিজনেস ড. অ্যন্ডি হাদিয়ান্তো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।

এর আগে ৪ ও ৫ জুন বৃহস্পতি ও শুক্রবার ১৭ দেশের ৪৭০ টি দলের দুই দিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শীর্ষে অবস্থানকারী বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়।

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, তার এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।

মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতেও এম. এ. সায়েম প্রিয়ন্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় বড় সাফল্য অর্জন করে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবেন। তার এই অর্জন চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।

শিক্ষার্থী প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মো. ওমর ফারুক অভি ও মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের সাফল্যে আনন্দিত, উদ্ভাসিত। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল অনুভূতি প্রকাশ করে বলেন, কেএফটি কলেজিয়েট স্কুল উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ সকল রকম সহায়তা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা আনন্দিত। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণের কাজ অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X