কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর

ফাইল ছবি
ফাইল ছবি

আগামী বছর (২০২৬) হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে প্রজ্ঞাপন জারির বিষয়টি অর্থ উপদেষ্টা অনুমোদন করেছেন। বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী বছরে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে হজযাত্রীদের বিমান টিকিটের সমুদয় শুল্ক প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণত সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। এ ছাড়া সার্কভুক্ত দেশের বিমান টিকিটের ওপর ২ হাজার টাকা; সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশের টিকিটের ওপর ৪ হাজার টাকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানের বিমান টিকিটে ৬ হাজার টাকা শুল্ক দিতে হয়। চলতি বছরের মতো হজযাত্রীদের সুবিধার্থে আগামী ২০২৬ সালেও শুল্ক প্রত্যাহার করতে চায় এনবিআর।

এনবিআর কর্মকর্তারা বলছেন, শুল্ক প্রত্যাহারের ফলে হজের খরচ কিছুটা কমবে। এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে এনবিআর। তবে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছিল। সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X