কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

এডিসি হারুন ও সানজিদার বক্তব্য গ্রহণ

এডিসি হারুন ও সানজিদার বক্তব্য গ্রহণ

ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় সাসপেন্ড হওয়া এডিসি হারুন-অর-রশীদ ও এডিসি সানজিদা আফরিনের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। পাশাপাশি ঘটনার শিকার ছাত্রলীগ নেতা ও বারডেম হাসপাতালের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনেরও বক্তব্য নেওয়া হবে। এজন্য তাকে চিঠি দেওয়া হতে পারে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে গত ৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে আজিজুল হক মামুনের সঙ্গে হারুনের হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা মামুনের পক্ষ নিয়ে এডিসি হারুনকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার জেরে ছাত্রলীগের নেতা নাঈম ও মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতন করা হয়। এতে হারুন ও থানার পরিদর্শক অপারেশন গোলাম মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ বিভাগ। পাশাপাশি ঘটনা তদন্তে ডিএমপি তিন সদস্যের কমিটি করে। আগামী মঙ্গলবারের মধ্যে এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ডিএমপি সদর দপ্তরের এডিসি সানজিদা মামুনের স্ত্রী।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, এরই মধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী, বারডেম হাসপাতালের চিকিৎসক, নিরাপত্তাকর্মী ও অভিযুক্ত পুলিশ সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তাদের বক্তব্যগুলো যাচাই-বাছাই করে এ ঘটনায় কার কী ভূমিকা ছিল, সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ঘটনার সূত্রপাতের বিষয়ে মামুনের স্ত্রী সানজিদা আফরিনের বক্তব্য নেওয়া হয়েছে। তিনি চিকিৎসা নিতে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে তিনি সহকর্মী হিসেবে এডিসি হারুন-অর-রশীদের সহায়তা নেন। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে এডিসি হারুনকে মারধর করেন তার স্বামী মামুন। এখন তদন্ত সম্পন্ন করতে মামুনের বক্তব্য দরকার। তারা সেই চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১০

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১২

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৩

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৪

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৫

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৬

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৭

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৮

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৯

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

২০
X