কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ
রেকর্ডস

৭.৮৩ ইঞ্চি জিহ্বা নিয়ে বিশ্বরেকর্ড কুকুর ‘ওজি’র

৭.৮৩ ইঞ্চি জিহ্বা নিয়ে বিশ্বরেকর্ড কুকুর ‘ওজি’র

যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য অঞ্চলের ওকলাহোমার এক পরিবারের পোষা কুকুর ওজি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। কুকরটি এ রেকর্ড অর্জন করেছে তার অস্বাভাবিকভাবে লম্বা জিহ্বার জন্য। কুকরটির জিহ্বার লম্বা পরিমাপ করা হয়েছে প্রায় ৭ দশমিক ৮৩ ইঞ্চি (প্রায় ২০ সেন্টিমিটার)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, ওজি এখন বিশ্বের জীবিত কুকুরদের মধ্যে সবচেয়ে লম্বা জিহ্বার মালিক।

ফ্রেঞ্চ মাসটিফ ও বুল মাসটিফের মিশ্র প্রজাতির এ কুকুরটি অ্যাঞ্জেলা পিক ও তার পরিবারের সদস্য। এর আগে ২০২৩ সালে ইলিনয়ের ব্লুমিংটনের কুকুর রকির জিহ্বার দৈর্ঘ্য ছিল ৫ দশমিক ৪৬ ইঞ্চি।

ওজির মালিক অ্যাঞ্জেলা পিক জানান, ওজি জন্মের পর থেকেই তার জিহ্বা একটু বাইরে বের হয়ে থাকত। তবে এই দৈর্ঘ্য কোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য নয়। তিনি বলেন, একাধিকবার ওজিকে পশু চিকিৎসকের কাছে দেখিয়েছি। পরীক্ষায় ধরা পড়েছে, ওজির কোনো দাঁতের সমস্যা বা চিকিৎসাজনিত জটিলতা নেই। এটি কেবল তার একটি অনন্য শারীরিক বৈশিষ্ট্য।

অ্যাঞ্জেলা পিক আরও বলেন, মজার বিষয় হলো, এত বড় জিহ্বা থাকা সত্ত্বেও ওজি নাকি খুব একটা লালা ঝরায় না এবং সবকিছু চাটার প্রবণতা দেখায় না। ওজি নাক ঘষে এবং কাছ থেকে স্নেহ প্রকাশ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

এভাবে, একটি দৈহিক অভিনবত্বকে পেছনে ফেলে, ওজি কেবল একটি রেকর্ডই নয়, বরং তার মিষ্টি ও স্বভাবসিদ্ধ আচরণ দিয়েও মানুষের হৃদয় জয় করে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X