কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনে টাকা ছুড়ল ছিনতাইকারী

গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনে টাকা ছুড়ল ছিনতাইকারী

রাজিব সিং। পেশায় ক্যাশিয়ার। দুই লাখ রুপি (ভারতীয় মুদ্রা) নিয়ে একটা কাজে যাওয়ার জন্য উঠেছিলেন ই-রিকশায়। তাতে ছিলেন ‘চার যাত্রী’। গাড়ি চালুর পর বুঝতে পারলেন তিনি ছিনতাইকারীদের খপ্পরে পড়েছেন। কিছুক্ষণ পর সেই টাকার ব্যাগ কেড়ে নিয়ে তাকে ফেলে দেওয়া হয়।

রাস্তার এক মোটরবাইকারের সহায়তায় ছিনতাইকারীদের তাড়া শুরু করেন রাজিব। কিছু দূর যাওয়ার পর টহল পুলিশের দেখা পান তিনি। অভিযোগ করতেই দুর্বৃত্তদের তাড়া শুরু করে পুলিশ। সামনের চেকপোস্টকেও ঘটনাটি জানানো হয়। ছিনতাইকারীরা পরিস্থিতি আঁচ করতে পেরে চলন্ত গাড়ি থেকে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিভ্রান্ত করে গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনে ২৫ হাজার রুপির নোটগুলো ছুড়ে দেয়। তবে কৌশল কাজে আসেনি। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির গান্ধিনগরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সামনে চেকপোস্ট দেখে ছিনতাইকারীরা ই-রিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। অবশেষে পুলিশ তাদের আটক করে এবং বাকি ১ লাখ ৭৫ হাজার রুপি উদ্ধার করে। যাইহোক এ ঘটনায় আটক অভিযুক্তরা হলো ধমন, প্রবীণ, তার স্ত্রী সংগীতা, রোহিত ও সাক্ষী। সূত্র: অ্যারিনিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

বাজারে অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১২

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

১৩

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

১৪

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

১৫

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

১৬

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

১৭

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১৮

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১৯

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

২০
X