কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তার ২০২৫ সালে প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনার কয়েক দিন পর এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নোবেল ফাউন্ডেশন। তারা জানিয়েছে, নোবেল পুরস্কার কাউকে উপহার হিসেবে দেওয়া, ভাগ করা বা হস্তান্তর করা যায় না; এমনকি প্রতীকীভাবেও এটি সম্ভব নয়।

রোববার (১৮ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, ‘একটি পুরস্কার প্রতীকীভাবেও অন্যের কাছে হস্তান্তর বা বিতরণ করা যাবে না। নোবেল পুরস্কারের মর্যাদা ও এর প্রশাসনিক কাঠামো রক্ষা করাই ফাউন্ডেশনের অন্যতম প্রধান দায়িত্ব।’

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী মানবজাতির সর্বাধিক উপকারে অবদান রাখা ব্যক্তিতের এ পুরস্কার দেওয়া হয়। এতে কোন পুরস্কার কে প্রদান করবে এবং কাকে দেওয়া হবে তা স্পষ্ট করে বলা হয়েছে।

সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে মারিয়া করিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের পদক তাকে উপহার দেন। সে সময় মাচাদো বলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের অনন্য প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই এই পদক তাকে উপহার দেওয়া হয়েছে। এমনকি ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি মাচাদোর কাছ থেকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘মারিয়া করিনা মাচাদোর সঙ্গে দেখা করা আমার জন্য বড় সম্মানের। তিনি আমাকে তার নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!’

নোবেল কমিটি এর আগে জানায়, নোবেল পুরস্কার বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। মাচাদোর পদক উপহার দেওয়ার পর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটও স্পষ্ট করে জানায়, পুরস্কারটি অবিচ্ছেদ্যভাবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকে, যিনি বা যারা আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X