কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
খানাপিনা

গরমে স্বস্তি দেবে কাঁচা আমের ৫ শরবত

গরমে স্বস্তি দেবে কাঁচা আমের ৫ শরবত

গরমের দিনে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের শরবত যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। শুধু স্বাদেই নয়, কাঁচা আমে আছে পটাশিয়াম, ভিটামিন সি ও নানা পুষ্টিগুণ, যা শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানো, লবণের ঘাটতি পূরণ এবং ক্লান্তি দূর করতেও সাহায্য করে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘আমের কাজি’ থেকে শুরু করে আম পোড়ার শরবত, আমের ঠান্ডাই কিংবা আম-পুদিনা শরবত—গরমে প্রশান্তি পেতে এসব সহজ রেসিপি হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী

আমের ঠান্ডাই

উপকরণ: ২৫০ গ্রাম আধা পাকা আম (টুকরা), ২৫০ গ্রাম কাঁচা আম (টুকরা), ১ টেবিল চামচ পুদিনা পাতা বাটা, স্বাদমতো চিনি, ৪ গ্লাস পানি, পরিমাণমতো বিট লবণ, ২টা কাঁচা মরিচ ও ১/২ চা-চামচ গোল মরিচ গুঁড়া।

প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁচা-পাকা আম ও কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি, বিট লবণ, পুদিনা পাতা বাটা, গোল মরিচ গুঁড়া দিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে আবার বেলেন্ডার করে নিন। এবার বাকি পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে ছেঁকে ফ্রিজে রেখে দিন। আম থেকে কিছু পানি বের হয় এ জন্য এক গ্লাস পানি কম

নিতে হবে।

আম পোড়ার শরবত

উপকরণ: আস্ত জিরা ২ চা চামচ, কাঁচা আম ৩টি, চিনি পরিমাণ মতো ও বিট লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: জিরা টেলে গুঁড়া করে নিন। চুলার ওপর তারের জালি বসিয়ে তিনটি আম রাখুন। মাঝারি থেকে কম আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো ভালো করে পুড়িয়ে নিন। একটু সময় নিয়ে পোড়াতে হবে, যাতে ভেতর পর্যন্ত নরম হয়। পোড়ানো হয়ে

গেলে একটি পাত্রে নামিয়ে নিন। পোড়া আমগুলো একটু ঠান্ডা হলে একটি বাটিতে পানি নিয়ে তাতে আমগুলো ডুবিয়ে দিন।

এবার আমের খোসা ছাড়িয়ে শাঁস বের করে নিন। ব্লেন্ডারে আমের পাল্প, জিরে গুঁড়ো, চিনি, বিট লবণ ও পানি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিন। গ্লাসে আমের মিশ্রণটা ঢেলে নিন। কয়েকটি আইস কিউব দিয়ে ওপর থেকে ঠান্ডা পানি ঢালুন। পুরো মিশ্রণ ভালোভাবে নেড়ে পরিবেশন করুন।

আমের কাজি

উপকরণ: কাঁচা আম ১টি, রসুনকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া আধা চা চামচ ও সরিষার তেল ১ চা-চামচ।

প্রস্তুত প্রণালি: কাঁচা আম ও রসুন আগুনে পুড়িয়ে নিন। ভাজা শুকনা মরিচ, পোড়ানো রসুনের কোয়া, লবণ, মরিচের গুঁড়া ও সরিষার তেল একসঙ্গে মেখে নিন। পোড়া আমের খোসা ও বিচি ফেলে চটকে নিন।

বাকি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। পরিমাণমতো খাওয়ার পানি দিয়ে কাজি তৈরি করে নিন। এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী টক। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আম-পুদিনা শরবত

উপকরণ: কাঁচা আম ৪টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা আধা চা-চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, পুদিনা পাতা আধা কাপ, বরফ কুচি প্রয়োজনমতো, লেবুর রস আধা চা-চামচ, লবণ স্বাদমতো, আদা কুচি আধা চা-চামচ, পানি ৩ গ্লাস।

প্রস্তুত প্রণালি: আম খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে দিন।

অল্প পানি যোগ করুন। এবার বরফ কুচি বাদে সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে পেস্ট করে ছেঁকে নিন।

এবার এতে বাকি পানি যোগ করে নেড়ে নিন ভালো করে। সবশেষে গ্লাসে বরফ কুচি দিয়ে শরবত ঢেলে পরিবেশন করুন।

কাঁচা আমের শরবত

উপকরণ: কাঁচা আম দেড় কাপ, ৪ টেবিল চামচ চিনি, পুদিনা পাতাকুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ একটি, লেবুর রস দুই টেবিল চামচ, লবণ এক চা-চামচ, বিটলবণ হাফ চা-চামচ, সামান্য জিরাগুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া।

প্রস্তুত প্রণালি: সবকিছু একটা ব্লেন্ডারে নিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে সব ব্লেন্ড হয়ে গেলে আরও দুই গ্লাস পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখা দেওয়া যেতে পারে। তারপর ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। গরমে কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। বাজারে এখন কাঁচা আম পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X