নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদ কেনাকাটার পেমেন্টে নানান সুযোগ দিচ্ছে নগদ

ঈদ কেনাকাটার পেমেন্টে নানান সুযোগ দিচ্ছে নগদ

ঈদ ও নানা উৎসবকে আরও আনন্দময় করে তুলতে গ্রাহকদের জন্য নিয়মিত আকর্ষণীয় আয়োজন নিয়ে আসে নগদ। অফারনির্ভর বৈচিত্র্যময় ক্যাম্পেইনের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। চমক জাগানো একাধিক ক্যাম্পেইনের মাধ্যমে নগদ গ্রাহকদের জন্য খুলে দিয়েছে দারুণ সব পুরস্কারের দুয়ার।

এবারের ঈদে শুধু লেনদেন করে নগদ ইসলামিকের মাধ্যমে যেমন ওমরাহ প্যাকেজ জিতে নেওয়ার সুযোগ থাকছে, তেমনি কেনাকাটার পেমেন্ট করে হেলিকপ্টার ভ্রমণের অভাবনীয় সুযোগ পেতে পারেন গ্রাহকরা। দেশে থাকা গ্রাহকদের পাশাপাশি প্রবাসে থাকা বাংলাদেশিরা নগদ নম্বরে রেমিট্যান্স পাঠিয়ে প্রিয়জনের জন্য জিতে নিতে পারেন স্বর্ণের হার।

নগদ ইসলামিকে পবিত্র ওমরাহ জয়ের সুযোগ: আসন্ন ঈদে নগদ ইসলামিক ব্যবহারকারী গ্রাহকরা আরও একটি বড় ধরনের ক্যাম্পেইনের ঘোষণা এরই মধ্যে পেয়েছেন। নগদ ইসলামিক ব্যবহারকারী কোনো গ্রাহক ব্যক্তিগত লেনদেনের বাইরে যদি ন্যূনতম ৩ হাজার টাকা কেনাকাটা বা লেনদেন করেন, তাহলে তিনি জিতে নিতে পারেন পবিত্র ওমরাহ প্যাকেজ। অনেক মানুষেরই তীব্র আকাঙ্ক্ষা থাকে মহান সৃষ্টিকর্তার ঘর তাওয়াফ করতে যাওয়ার, সামর্থ্যের অভাবে কিংবা পারিপার্শ্বিক কারণে অনেক সময় এই ইচ্ছা পূরণ হয় না। নগদ তার গ্রাহকদের মধ্য থেকে এমন আকর্ষণীয় পুরস্কার দিতে ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে অনেক গ্রাহক ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেনে আগের তুলনায় আগ্রহী হয়েছেন।

লেনদেন করলে হেলিকপ্টারে চড়ার সুযোগ: ঈদে নগদের বিভিন্ন ক্যাম্পেইনের মধ্যে অন্যতম আকর্ষণীয় হেলিকপ্টার রাইডের অফার। যেখানে গ্রাহকরা অংশ নিয়ে পেতে পারেন ক্যাশব্যাক, পাশাপাশি একটি এক্সক্লুসিভ হেলিকপ্টার রাইড জেতার সুযোগ।

এ রকম ক্যাম্পেইন ডিজিটাল লেনদেনকে শুধু লাভজনকই করছে না, একই সঙ্গে গ্রাহকদের মধ্যে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করছে। এ ছাড়া ডিজিটাল লেনদেনে মানুষকে আরও বেশি অভ্যস্ত করে তুলছে এ ক্যাম্পেইন।

রেমিট্যান্স স্বর্ণের উপহার: প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স বীর ও দেশে থাকা তাদের আপনজনদের জন্য নগদ নিয়ে এলো ‘হার না মানা হার’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে রেমিট্যান্স গ্রহীতা নগদ অ্যাকাউন্টে কমপক্ষে ১০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করলে উপহার হিসেবে পেতে পারেন দেড় ভরি স্বর্ণের গলার হার। এরই মধ্যে এ অফারটিও চমক জাগিয়েছে।

কেনাকাটায় ক্যাশব্যাক : চমক জাগানিয়া অফারগুলোর বাইরেও ফুটওয়্যার থেকে শুরু করে অ্যাপারেল, ইলেকট্রনিকস, অনলাইন মার্কেটপ্লেস ও সুপারস্টোর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে গ্রাহকরা নগদ-পেমেন্টে ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ও অ্যাপারেল লেবেলসহ অনলাইন প্ল্যাটফর্মগুলো।

গ্রাহকরা নগদ-পেমেন্টের মাধ্যমে এ সুবিধা পেতে নগদ অ্যাপ বা ইউএসএসডির মাধ্যমে লেনদেন করতে পারছেন, যা ডিজিটাল লেনদেনকে সাধারণ ক্রেতাদের জন্য সহজ করেছে।

মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে ২ হাজার টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স, বাটা, বে এম্পোরিয়াম ও ওরিয়ন। পোশাকের ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, রাইজ, জেন্টল পার্ক, টুয়েলভ ক্লোথিং, আর্টিসান আউটফিটার্স, সারা লাইফস্টাইল, র নেশন, মেনস ওয়ার্ল্ড, বি-টু, স্বদেশ পল্লী, তাহুর ও অঞ্জনস অন্যতম। অনলাইন মার্চেন্টগুলো মধ্যে রয়েছে দারাজ, ফুডি, অথবাডটকম ইত্যাদি।

এসব অফার ও ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘অফারগুলো যেভাবে সাজানো হয়েছে তা অনেকের জন্যই খুব সাধারণ কোনো ঘটনা নয়। হরহামেশা মানুষ উড়োজাহাজে ভ্রমণ করলেও হেলিকাপ্টার নানা কারণেই অধরা থেকেই যায়। একইভাবে টাকা থাকলেও অনেক সময় হজ করা যেমন হয় না, তেমনি রেমিট্যান্স যোদ্ধারাও সবসময় প্রিয়জনের জন্য সাধ্যের সব সাধ পূরণ করতেও পারেন না। নগদ এখানেই অন্যদের চেয়ে আলাদা হয়ে থেকেছে সবসময়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১২

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৩

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৪

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৫

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৬

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৭

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৮

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৯

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

২০
X