মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মহিউদ্দিন মাহি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘উৎসাহ পেলেই কাজটি করি’

হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত
হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত

তরুণ শ্রোতাদের কাছে সংগীতের অন্যতম জনপ্রিয় নাম হাবিব ওয়াহিদ। নিজের মেধা ও যন্ত্রের মিশ্রণে তিনি এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব গান। একক সংগীত থেকে সিনেমা সব স্থানেই দাপট রয়েছে তার। ইন্ডাস্ট্রির তরুণ মিউজিশিয়ানদের কাছে তিনি গুরু সমতুল্য। তাকে দেখে অনেকেরই হয়েছে সংগীতে হাতেখড়ি। এবারের ঈদে তুফান সিনেমায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নতুন এ গান নিয়েই কালবেলার সঙ্গে কথা হয় হাবিবের।

তুফান সিনেমার গানে কণ্ঠ দেওয়ার বিষয়ে জনপ্রিয় এই সংগীতশিল্পী বলেন, “সিনেমার শুটিং চলাকালে হঠাৎ একদিন রাফী (রায়হান রাফী) আমাকে কল করে। বলে যে, ভাই, সিনেমায় আপনার একটি গান লাগবে। আরাফাত মহসিনের টোনে তন্ময় পারভেজের লেখা গানে আমাকে কণ্ঠ দিতে হবে। এরপর আমি মিউজিক ও লিরিক দেখি। তাদের কাজ আমার পছন্দ হওয়ার পরই আমি কণ্ঠ দিতে রাজি হই। কারণ আমি সবসময় উৎসাহ পেলেই কাজ করি। সেটি নিজের গানের ক্ষেত্রে হোক অথবা অন্যের গানের। উৎসাহ না পেলে আমি কখনোই কাজ করি না। সেই উৎসাহর জায়গা থেকেই ‘ফেঁসে যাই’ গানে কণ্ঠ দেওয়া। প্রকাশের পর গানটি দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে, যা ভালো লাগছে।”

এ সময় সিনেমার গানে নিয়মিত হওয়ার বিষয়েও কথা বলেন হাবিব। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, উৎসাহ না পেলে আমি কখনোই কাজ করি না। সেটি সিনেমা হোক অথবা একক। এ ছাড়া সিনেমার গানে আমি আলাদা একটি বিষয় লক্ষ করে থাকি। সেটি হলো, সিনেমার গল্প ও কাস্টিং। দেখা যায় অনেক সময় কাস্টিংয়ের চেয়ে গল্প ভালো হচ্ছে। তাই গানটি অভিনেতা ও অভিনেত্রীর জন্য দর্শকপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। সবকিছু ভালো হলে তখনই কাজটি করে আনন্দ এবং উৎসাহ পাই। উৎসাহ ছাড়া কাজ করলে কখনোই সেটি ভালো হয় না। অনেকদিন পর আবারও সিনেমায় গান করলাম। ভালো লাগছে। ভালো গল্প ও প্রোডাকশনে আমি সবসময়ই কাজ করতে আগ্রহী।’

হাবিব সবসময়ই নিজের কম্পোজিশনে কাজ করতে পছন্দ করেন। তবে তরুণদের সঙ্গে কাজ করতেও আগ্রহী এই শিল্পী। এ বিষয়ে তিনি আরও বলেন, “আমি সবসময়ই নিজের কম্পোজিশনে কাজ করতে পছন্দ করি। তবে হ্যাঁ, যখন কারও কম্পোজিশনে কাজের অফার আসে, তখন একটু বিবেচনা করতে হয়। দেখতে হয় সবকিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, ব্যাটে-বলে হয়, তাহলেই অন্যের কম্পোজিশনে কাজ করতে আমার সমস্যা হয় না। তরুণদের সঙ্গে কাজ করতে আমি সবসময়ই আনন্দিত হই। তবে কাজ করলেই তো হবে না। ভালো কাজ না হলে আসলে তো কোনো লাভ নেই। শুধু শুধু সময় নষ্ট। যেটি করতে আমি একদমই পছন্দ করি না। ‘ফেঁসে যাই’ শিরোনামের গানটি আরাফাত মহসিনের টোনে লিখেছেন তন্ময় পারভেজ। তারা ভালো করেছে। আমিও চেষ্টা করেছি নিজের সেরাটি দেওয়ার। বাকি তো দর্শক বলছে।”

এদিকে হাবিব এখন প্লেব্যাক, দ্বৈত ও জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে হাবিব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো’। এই গানটিও বেশ সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X