বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কোক স্টুডিও বাংলায় এবার হাবিবের ‘জাদু’

হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত
হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলা মানেই নতুন চমক, নতুন আয়োজন। সিজন-৩ শুরুর পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল একটাই—জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘জাদু’- যেখানে থাকছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে কণ্ঠ মিলাবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।

তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম ও হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত

গানটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোকস্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘ বিরতির পর গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে প্রকাশ পায় সিজন-৩ এর চতুর্থ গান। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুই গানই আলোচনায় এসেছে তুমুলভাবে। এবার ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন।

‘জাদু’ গানটি হাবিব ওয়াহিদের ২০০৬ সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’–এর দ্বিতীয় গান। এই অ্যালবামে সব মিলিয়ে মোট নয়টি গান ছিল। তার মধ্যে ‘জাদু’ একটি। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের সঙ্গে ফিউশন হয়েছে গানটি।

উল্লেখ্য, ‘শোনো’! ছিল হাবিবের প্রথম একক অ্যালবাম, যেখানে মোট নয়টি গান স্থান পেয়েছিল। ব্যতিক্রমী সুর, আধুনিক প্রযোজনা এবং বহুমাত্রিক ঘরানার মিশেলে অ্যালবামটি শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই অ্যালবামের গানকেই নতুন রূপে পরিবেশন করতে যাচ্ছেন হাবিব।

যদিও কোক স্টুডিও এখনো আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X