তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আবেগাপ্লুত সুলতানা-দিলারা

আবেগাপ্লুত সুলতানা-দিলারা

মহান মুক্তিযুদ্ধের পর মমতাজ আলী পরিচালিত ‘রক্তাক্ত বাংলা’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন ভারতের নায়ক বিশ্বজিৎ। আর এই বিশ্বজিৎ হলেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিতের বাবা। সিনেমাটিতে প্রসেনজিতের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী সুলতানা। দুই ভাই-বোনের একটি গান এখনো দর্শকের কাছে বেশ প্রিয় এবং পরিচিত। গানটি হলো ‘ও দাদা ভাই মূর্তি বানাও’।

সলিল চৌধুরীর লেখা ও সুর করা লতা মুঙ্গেশকরের গাওয়া গানটি এখনো শ্রোতারা মাঝে মাঝে শুনে থাকেন। সেই সুলতানা কখনো যুক্তরাষ্ট্রের আটলান্টায় থাকেন আবার কখনো দেশে থাকেন। সুলতানা এই মুহূর্তে দেশেই আছেন। রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সঙ্গেই আছেন তিনি। তিনি দেশে আছেন জেনে তার বহু সিনেমার সহশিল্পী নন্দিত চলচ্চিত্রাভিনেত্রী দিলারা ইয়াসমিন এরই মধ্যে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দীর্ঘদিন পর সুলতানাকে দেখে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন দিলারা। কখন যে গল্প করতে করতে কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছিল, দুজনেই টের পাননি। সুলতানা বলেন,‘ দীর্ঘদিন পর দিলারাকে দেখে ভীষণ ভালো লাগলো। একসঙ্গে গল্পে গল্পে কয়েক ঘণ্টা যে পেরিয়ে গিয়েছিল, টের পাইনি আমরা। দিলারার সঙ্গে শুরু থেকেই আমার চমৎকার একটা সম্পর্ক। চলচ্চিত্রে দিলারা আমার পরে এসেছে। এমনিতেও সে আমার জুনিয়র। কিন্তু আমাকে ভীষণ শ্রদ্ধা করে, সম্মান করে। আমি ধন্যবাদ জানাই দিলারাকে, সময় করে আমার কাছে আসার জন্য। আমার সময়টাও তার সঙ্গে বেশ ভালো কেটেছিল। হারানো দিনের কত কত স্মৃতিতে কিছুটা সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম।’

দিলারা ইয়াসমিন বলেন, ‘দিলারা আপার সঙ্গে বেশ কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। একজন ভীষণ ভালো মনের সাদাসিধে মানুষ তিনি। এত মিষ্টি করে এখনো হাসেন, আমাকে এত স্নেহ করেন, ভালোবাসেন—আমি মনে অন্যরকম শান্তি পাই। সুলতানা আপা আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি, আমাদের চলচ্চিত্রের ইতিহাস তাদের মতো শিল্পীদের দিয়েই সমৃদ্ধ হয়েছে। গুণী এই শিল্পীদের আমরা সম্মান দিতে পারি না। এটাই কষ্টের। সুলতানা আপা একজন নিভৃতচারী শিল্পী। তার মতো অমায়িক শিল্পী আমি আমার শিল্পী জীবনে খুব কম দেখেছি। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’ সুলতানা জানান তার বাবা ভালোবেসে তার নাম রেখেছিলেন চাঁদ সুলতানা। তার বাবার প্রথম সন্তান তিনি। তার বাবার ঘর আলোকিত করে প্রথম সন্তান হিসেবে তিনি এই দুনিয়ায় এসেছিলেন বলে বাবা ভালোবেসে তার নাম রেখেছিলেন চাঁদ সুলতানা। সুলতানা পাবনার মেয়ে।

দিলারা তার সঙ্গে ‘সাত ভাই চম্পা’, ‘রসিয়া বন্ধু’, ‘সতীপুত্র আব্দুল্লাহ’সহ আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলেন। সুলতানা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নবাব সিরাজউদদৌলা’, ‘ডাক বাবু’, ‘চকোরি’, ‘আঁকাবাঁকা’, ‘বিনিময়’, ‘সমাধান’, ‘বেঈমান’, ‘সারেং বউ’, ‘পাগলা রাজা’, ‘মধুমিতা’, ‘দি ফাদার’, ‘নাত বৌ’ ইত্যাদি। সবশেষ তিনি ‘দিলতো পাগল’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে শাবনূর ফেরদৌস অভিনয় করেছিলেন। অন্যদিকে আমজাদ হোসেনের ‘সুন্দরী’ সিনেমায় দিলারা ইয়াসমিন প্রথম অভিনয় করেন। এরপর তিনি ‘শেষ উত্তর’,

‘এখনই সময়’, ‘নাজমা’, ‘কালো গোলাপ’, ‘সময়র’, ‘আওলাদ’, ‘নাদিরা’, ‘রাজভিখারী’সহ আরও বেশকিছু সিনেমায় অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X