তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অনন্যার ভয়ংকর অভিজ্ঞতা

অনন্যার ভয়ংকর অভিজ্ঞতা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন ওয়েব ফিল্ম ‘সিটিআরএল’ মুক্তি পেয়েছে। গত ৪ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি। সে কাজের অভিজ্ঞতা নিয়ে অনন্যা কথা বলেছেন বলিউড হাঙ্গামার সঙ্গে। পাঠকদের জন্য তার সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো। এ কাজের জন্য অনন্যা পান্ডের কাছে যখন স্ক্রিপ্ট আসে। তখন নির্মাতা তাকে বলেন আবশ্যই যেন ঠান্ডা মাথায় গল্পটি তিনি পড়েন। নির্মাতার কথা অনুযায়ী সেভাবেই স্ক্রিপ্ট খোলেন।

এরপর গল্পটি শেষ করার অভিজ্ঞতা নিয়ে অনন্যা বলেন, ‘নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানির সঙ্গে আমার এর আগে কাজের সুযোগ হয়নি। এবারই প্রথম কাজ করলাম। তবে তার নির্মাণ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। তাই তিনি যখন আমাকে গল্পটি ঠান্ডা মাথায় পড়ার কথা বলেন, তখনই বুঝেছি এই গল্প আমাকে নতুন অভিজ্ঞতা দেবে। এরপর যখন পড়তে শুরু করলাম তখন আমার ধারণাই বদলে যায়। একপর্যায় গল্প বুঝতে পেরে ভয় পেয়ে যাই। কারণ এমন গল্পের সিনেমা আমি এর আগে দেখিনি। এটি সম্পূর্ণ নতুন পৃথিবীর গল্প।’

এরপর ওয়েব ফিল্মের গল্প নিয়ে অনন্যা বলেন, ‘সাধারণভাবেই এর গল্প শুরু হয়। শুরুতেই দেখানো হয় বিভিন্ন কারণে এক প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সেই সম্পর্ক ভাঙার জন্য সবাই মেয়েটিকেই দায়ী করতে থাকে। তখন মেয়েটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ছেলেটির সব স্মৃতি তার জীবন থেকে মুছতে চায়, যা করতে গিয়ে একটি সময় ছেলেটি নিখোঁজ হয়ে যায়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভয়াবহ দিক ফুটে উঠেছে এ গল্পে। যে গল্পে কাজের অভিজ্ঞতা আমাকে নতুনভাবে ভাবার জন্য বাধ্য করেছে। এমন একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

ওয়েব ফিল্ম প্রসঙ্গে অনন্যা আরও জানান, এটি খুবই ভয়ংকর এক অভিজ্ঞতা ছিল তার জন্য। কারণ এআই সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন। কিন্তু এ সিরিজটা করতে গিয়ে তিনি হতবাক হয়ে যান এবং ভাবতে বাধ্য হন বাস্তবেও এমনটি ঘটতে পারে। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘সিটিআরএল’-এর গল্প লিখেছেন অবিনাশ সম্পাথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১০

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১১

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১২

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৩

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৪

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৫

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৬

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৭

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৮

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৯

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

২০
X