স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

শোয়েব মালিক। ছবি : সংগৃহীত
শোয়েব মালিক। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন সাবেক পাকিস্তানি তারকা শোয়েব মালিক। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে পিএসএলের সঙ্গে তার পথচলা এখানেই শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৪৩ বছর বয়সী মালিক নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ইনস্টাগ্রামে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় মালিক লেখেন, পিএসএলের গত ১০ বছরে মাঠে ও মাঠের বাইরে কাটানো প্রতিটি মুহূর্ত এবং গড়ে ওঠা সম্পর্ক তিনি আজীবন লালন করবেন। তবে এখন সময় এসেছে নতুন অধ্যায়ের। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় হলেও ক্রিকেটের উন্নয়নে কাজ করার আগ্রহ তার অটুট থাকবে।

পিএসএলের ইতিহাসে শোয়েব মালিক ছিলেন সবচেয়ে ধারাবাহিক ও অভিজ্ঞ মুখগুলোর একটি। করাচি কিংস, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ১০ মৌসুমে মোট ৯৩ ম্যাচে অংশ নিয়ে করেছেন ২ হাজার ৩৫০ রান। তার ব্যাটিং গড় ৩৩.০৯, স্ট্রাইক রেট ১২৭.৭৮। ক্যারিয়ারে রয়েছে ১৫টি অর্ধশতকও।

মালিকের অবসরের ঘোষণা এমন একসময়ে এলো, যখন পিএসএল নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আসন্ন মৌসুম থেকে লিগে যুক্ত হচ্ছে আরও দুটি দল—হায়দরাবাদ ও সিয়ালকোট। ফলে দলসংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে আটে। বিশেষ করে সিয়ালকোট নামটি ঘোষণার পরই আলোচনায় উঠে এসেছে মালিকের পুরোনো নেতৃত্বাধীন জাতীয় টি-টোয়েন্টি দল ‘সিয়ালকোট স্ট্যালিয়নস’-এর স্মৃতি, যারা তার অধিনায়কত্বে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছিল।

সব মিলিয়ে, খেলোয়াড় হিসেবে পিএসএল থেকে বিদায় নিলেও শোয়েব মালিকের ক্রিকেটযাত্রা যে এখানেই থেমে যাচ্ছে না—সেই বার্তাই স্পষ্ট করে দিয়ে গেলেন তিনি। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের একাদশ আসরে মাঠে আর দেখা যাবে না তাকে, তবে লিগের সঙ্গে তার সম্পর্ক যে অন্য কোনো ভূমিকায় অব্যাহত থাকতে পারে, সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X