কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : সৌজন্য
আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : সৌজন্য

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডা. সুসান ভাইজ এবং ইউনেস্কো সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহদি বেঞ্চেলাহসহ তিন সদস্যের এক প্রতিনিধিদল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেস্কোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে ফ্যাক্ট-চেকিং (তথ্য যাচাই) বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা ও সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন।

আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রম এবং অন্য বিষয় সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলতি মাসে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত সার্বিক ব্যবস্থার কথা তুলে ধরেন।

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X