বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হারালাম অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান

ইলিয়াস জাভেদ ও শাকিব খান।   ছবি : সংগৃহীত
ইলিয়াস জাভেদ ও শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার সোনালি দিনের মুকুটহীন সম্রাট ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো চলচ্চিত্র অঙ্গন। কিংবদন্তি এই অভিনেতা ও নৃত্যপরিচালকের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান প্রয়াত এই মহাতারকাকে।

শাকিব খান তার পোস্টে লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’

জাভেদের অবদান স্মরণ করে শাকিব আরও লেখেন, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ক্যানসার ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে আজ বুধবার সকালেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘নিশান’ খ্যাত এই অভিনেতা। তার মৃত্যুতে শাকিব খানসহ চলচ্চিত্র পরিবারের সবাই শোকাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০

ব্রাজিলের সামনে এবার মিসর

১১

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৩

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৪

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৮

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

২০
X