স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন প্রস্তাব

ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন চার তারকা ক্রিকেটার।

বর্তমানে বিসিসিআই-এর এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ। এ+ ক্যাটাগরির ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে এই ক্যাটাগরি তুলে দেওয়া হলে এ, বি ও সি—এই তিনটি ক্যাটাগরিই থাকবে। সেক্ষেত্রে এই চার ক্রিকেটারকে এ ক্যাটাগরিতে নামানো হলে বছরে ২ কোটি টাকা করে কম পাবেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আরও এক ধাপ নামিয়ে বি ক্যাটাগরিতে রাখা হতে পারে। এমনটা হলে তাদের বার্ষিক আয় আরও কমে যাবে, প্রায় ৪ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে।

নির্বাচক কমিটির এই প্রস্তাবের নেপথ্যে রয়েছে নির্দিষ্ট যুক্তি। সাধারণত এ+ ক্যাটাগরিতে সেই সব ক্রিকেটারদেরই রাখা হয়, যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। কিন্তু রোহিত ও কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে শুধুমাত্র ওয়ানডে খেলছেন। রবীন্দ্র জাদেজা খেলেন টেস্ট ও ওয়ানডে। জসপ্রীত বুমরাহ তিন ফরম্যাটেই খেললেও নিয়মিতভাবে সব ম্যাচে মাঠে নামেন না। এই কারণেই এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, শুধু এ+ ক্যাটাগরি নয়, সার্বিক কেন্দ্রীয় চুক্তিতেও একাধিক পরিবর্তন হতে পারে। সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হতে পারেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মারও। অন্যদিকে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ শামি, রবি বিশ্নোই ও সরফরাজ খানের কেন্দ্রীয় চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আগামী দিনে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেই বৈঠকের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে ভারতীয় ক্রিকেট মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X