তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
প্রিন্ট সংস্করণ

এখনো স্টার হতে পারিনি : লামিমা লাম

এখনো স্টার হতে পারিনি : লামিমা লাম

অভিনেত্রী ও মডেল লামিমা লাম। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে এর আগে থেকেই মডেলিং ও পার্শ্বচরিত্রে নিয়মিত দেখা যেত তাকে। যেগুলো দর্শকদের খুব একটা কাছে নিয়ে যেতে পারেনি তাকে। এখন দর্শকদের ভালোবাসা ধরে রাখতে নিয়মিত ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করছেন তিনি। সম্প্রতি নতুন একটি ওয়েব ফিল্মে কাজ শেষ করেছেন। নাম ‘টাকার মেশিন’। বর্তমানে নাটক ও ওটিটি প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই কাজ করছেন লামিমা। ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে তার অভিনীত ‘টাকার মেশিন’ শিগগিরই প্রচার হবে। এটি নির্মাণ করেছেন জিন্নাহ। ওয়েব ফিল্মে একজন প্রবাসীর গল্প তুলে ধরা হয়েছে। এতে লামিমার বিপরীতে রয়েছেন শরিফ সিরাজ।

নতুন এ কাজ নিয়ে লামিমা বলেন, ‘গল্পটি একেবারেই আলাদা। এতে তুলে ধরা হবে একজন প্রবাসীর জীবন যুদ্ধের গল্প। তার যে শুধু অর্থ উপার্জনের ক্ষেত্রেই কষ্ট করতে হয় তা কিন্তু নয়। পরিবার, প্রিয়জনসহ সবার মন জয় করতে প্রতিনিয়ত তার নিজের সঙ্গে যে মানসিক যুদ্ধ করতে হয়, তারই একটি ধারণা দেওয়া হয়েছে এই ফিল্মে। এ ছাড়া তারা যে টাকার মেশিন না, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে গল্পে। ওয়েব ফিল্মটিতে আমি প্রবাসীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। এতে কোনো কমেডি নেই। আশা করছি ড্রামা ধাঁচের এ গল্পটি দর্শকদের ভালো লাগবে।’

এ সময় নিজের বর্তমান জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনো স্টার হতে পারিনি। যা হওয়া নিয়ে আমি ভাবছিও না। আমি সবসময় একটি বিষয় মাথায় রেখে কাজ করি। সেটি হচ্ছে অভিনয়ে যেন শতভাগ দিতে পারি। কারণ ভালো কাজ করলেই দর্শক আমাকে মনে রাখবে।’

লামিমা এরই মধ্যে একাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে—‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এ ছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X