তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ
আমার জীবনের টার্নিং পয়েন্ট

‘পাগলের সুখ মনে মনে’

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিম। ছবি : কালবেলা
সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিম। ছবি : কালবেলা

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিম ‘ওভারডোজ বাই নাদিম’ নামে ব্যান্ড দলের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। বর্তমানে ব্যস্ত আছেন নাটকের আবহ সংগীতের কাজ নিয়ে। সম্প্রতি কালবেলা ড্রামায় প্রকাশিত ‘পাগলের সুখ মনে মনে’ নাটকে ‘আমি মরে যাবার পর’ শিরোনামে একটি গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, কাজ নিয়ে কথা বলেছেন এই শিল্পী।

‘আমি মরে যাবার পর’ গানের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে নাদিম বলেন, ‘আমার বন্ধু, এ নাটকের পরিচালক শাহনেওয়াজ রিপন কিছুদিন আগে এ নাটকের গল্পটি শোনায় এবং নাটকের শেষে একটি গান লাগবে বলে জানায়। আমি ওকে গান লিখে সুর করে পাঠাই। নিলয় ভাইও (অভিনেতা নিলয় আলমগীর) গানটি শুনে পছন্দ করে। পরবর্তী সময়ে দেশের অন্যতম বেহালাবাদক সেলিম ভাই আমার স্টুডিওতে এসে বেহালা বাজিয়ে গানকে আরও সমৃদ্ধ করে।’

দর্শক সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে এই শিল্পী বলেন, ‘খুবই ভালো সাড়া দিচ্ছে। আমার বন্ধু, পরিজনসহ বাইরের অনেককে শুনেছি গানটি নিয়ে কথা বলতে। আমি নিজেও খুবই আনন্দিত।’

জীবনের টার্নিং পয়েন্ট নিয়ে এ সংগীত পরিচালক বলেন, “আমি মনে করি আমার জীবনের টার্নিং পয়েন্ট ‘পাগলের সুখ মনে মনে’। এটা থেকেই মূলত বলতে পারছি আমি একজন মিউজিক কম্পোজার ও সংগীতশিল্পী। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি। ফাইনালি রেজাল্টটা এখান থেকেই এসেছে।”

এ কাজের অনুভূতি, অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে নাদিম বলেন, ‘অনুভূতি খুবই ভালো। সঙ্গে কষ্টেরও। কষ্টের কারণ হলো, এ কাজের জন্য আমি খুবই কম সময় পেয়েছি। আশা করেছিলাম অন্তত এক সপ্তাহ সময় পাব। হাতের একটি কাজ ফেলে দুদিন সময় পেয়েছি, এর মধ্যে নাটকের পরিচালক রিপন আমাকে একটুও ঘুমাতে দেয়নি। এমন হয়েছে যে, সারা রাত কাজ করে বাসায় এসেছি, সকালেই ও হাজির। এত অল্প সময়ে কাজটি হয়েছে যে, আমার মনে হয় কেউ সাহসও করবে না। কারণ দুদিনে দুটি গান ও পুরো বিজিএম করতে হয়েছে। এবং সারাক্ষণ পরিচালকের সঙ্গে যুক্ত ছিলাম। খাওয়া ঘুম ছেড়ে কাজটি করেছি। নাটক যেদিন মুক্তি পায় সেদিনই কাজ শেষ করে দিতে পারি। তবে আমার কোনো ক্লান্তি আসেনি। নাটকের প্রতিটি দৃশ্য উপভোগ করেছি। সবচেয়ে ভালো লাগা হলো দর্শকের সাড়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১০

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১১

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১২

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৪

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৫

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৬

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৭

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৮

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৯

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

২০
X