বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে নাদিমের বিশেষ গান ‘মা’

ঈদে নাদিমের বিশেষ গান ‘মা’
ঈদে নাদিমের বিশেষ গান ‘মা’

ঈদ মানেই আনন্দ, উৎসব, হাসি-খুশি। তবে এমন অনেকেই আছেন যাদের কাছে ঈদ আনন্দের চেয়ে বেশি বেদনার স্মৃতি বয়ে আনে। বিশেষ করে যারা মা হারিয়েছেন, তাদের জন্য ঈদের দিন হয়ে ওঠে আরও বেশি কষ্টের। ঠিক এই অনুভূতিকেই সুর-সঙ্গীতে তুলে ধরেছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম।

নাদিম এবারের ঈদে নিয়ে এসেছেন তার নতুন গান ‘মা’, যা প্রকাশ হয়েছে স্টুডিও ওভারডোজ লেবেল থেকে। গানটির কথা লিখেছেন এই শিল্পী নিজেই, সুর করেছেন তিনি ও সাগর। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন নাদিম, জুয়েল মাহমুদ, আর মিক্স-মাস্টারিং করেছেন জুয়েল মাহমুদ। গিটারে ছিলেন সাগর, আর বেহালায় সুর তুলেছেন সেলিম আহমেদ।

নাদিম জানান, ঈদে সবাই আনন্দ নিয়ে গান প্রকাশ করলেও তিনি চেয়েছেন একটু ভিন্ন কিছু করতে। গানটি মূলত তাদের জন্য, যাদের মা নেই, যারা মাকে ছাড়া ঈদের দিন পার করেন। নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে তিনি বলেন, ‘আমার নিজেরও মা নেই। আমি জানি, মাকে ছাড়া ঈদ কেমন কষ্টের হতে পারে। এই গানটি করার একমাত্র উদ্দেশ্য, যারা মা’কে হারিয়েছেন, তারা যেন এই গান শুনে মায়ের স্মৃতিতে ফিরে যেতে পারেন।’

গানটিতে মায়ের প্রতি ভালোবাসা, মাকে হারানোর ব্যথা আর স্মৃতির আবেগ ফুটিয়ে তোলা হয়েছে। শ্রোতাদের মনে গানটি কতটা দাগ কাটবে, তা সময়ই বলে দেবে, তবে নাদিম বেশ আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X