মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

মাহির প্রতিবাদ

মাহির প্রতিবাদ

অভিনেত্রী সামিরা খান মাহি। নানা সময় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় আবারও খবরের শিরোনাম হলেন তিনি। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী মাহি।

মাহির হৃদয় ভাঙার বিষয়টি আলোচনায় আসে তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। যেখানে তিনি উল্লেখ করেন, চার বছর ধরে সাদাত শাফি নাবিল নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন। বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের বিষয়টি, যা নিয়ে মাহি মিডিয়াতেও বলেছেন কথা। এবার দুজনের সম্পর্ক ভাঙা নিয়ে মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টে কেটেছে। ট্রল হওয়া থেকে শুরু করে—আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া—সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।’

মাহি যাদের কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করে আরও লিখেছেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি—আর এটা বলতে ভয় পাই না আমি।’

এরপর তিনি আরও লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়।’

সবশেষ ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নিয়ে মাহি লিখেছেন, ‘জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না, এবং আজকে আমার কাছে এটাই সত্য।’

এরপর সম্পর্ক ভাঙার বিষয়ে দেওয়া স্ট্যাটাস নিয়ে মুখ খুলেন মাহি। জানান তাদের সম্পর্কে চলছে আপ-ডাউন। যা নিয়ে প্রতিবাদের ভাষায় তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। আমি ইনস্ট্রাগ্রাম পোস্টে বলেছি, সম্পর্কের ক্র্যাক ডাউন, অর্থাৎ আপ-ডাউন চলছে। সেটা ভেঙে গেছে কিংবা ব্রেকআপের কথা বলিইনি। হয়তো সবাই আমাকে বেশি ভালোবাসে, না হয় বাসেই না। না হয় এমন হবে কেন। আমাদের পরিষ্কার করে বলতে চাই, ব্রেকআপ হয়নি, শুধু আমাকে নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এটা একদমই হওয়া উচিত নয়।’ এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে জড়ান বলে জানিয়েছিলেন মাহি, যা নিয়ে কালবেলার সঙ্গে সাক্ষাৎকারে কথাও বলেছিলেন তিনি। ছিল দুজনের বিয়ের পরিকল্পনাও। তবে মাঝপথে এসে সম্পর্কের এ তরী ডুবে গেল অতল গভীরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X