তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

বঙ্গর নতুন থ্রিলার ‘বিনোদিনী’

বঙ্গর নতুন থ্রিলার ‘বিনোদিনী’

বঙ্গ নিয়ে এলো নতুন থ্রিলার ‘বিনোদিনী’। যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলবে, একজন অচেনা মানুষকে বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ংকর হতে পারে? এক রাতের ঘটনা।

দুজন ভিন্ন জগতের মানুষ, সাধারণ গেস্টহাউস কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। ভাগ্য তাদের এমন এক ভয়ানক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই। এরপর একের পর এক ঘটতে থাকা লোমহর্ষক সব ঘটনা, যা দর্শকদের একটি নিখুঁত থ্রিলার গল্পের স্বাদ দেবে।

সিরিজটিতে অভিনয় নিয়ে মনোজ প্রামাণিক বলেন, ‘‘থ্রিলার গল্পে কাজ করতে সবসময়ই আমার ভালো লাগে। তেমনই একটি গল্পে নির্মাণ করা হয়েছে ‘বিনোদিনী’। যেখানে প্রতিটি মুহূর্তে দর্শকের জন্য থাকবে রহস্য। এরই মধ্যে অনেকেই কাজটি নিয়ে প্রশংসা করছেন।’

সৈয়দ ফরহাদের পরিচালনায় এবং মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বীর অনবদ্য অভিনয়ে ‘বিনোদিনী’ এমন এক মনস্তাত্ত্বিক থ্রিলার, যা শিকার ও শিকারির মধ্যকার পার্থক্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পলাশ কি পারবে এ রহস্যের জাল ভেদ করে সত্যটা খুঁজে বের করতে, নাকি এশার সঙ্গে সেও হারিয়ে যাবে অপরাধের গভীর অন্ধকারে? টানটান উত্তেজনার এই থ্রিলার ‘বিনোদিনী’ দেখা যাবে বঙ্গতে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X