তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান I ছবি: সংগৃহিত
সাদিয়া আয়মান I ছবি: সংগৃহিত

দীর্ঘদিন ধরেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ঘুরছে বিনোদনপাড়ায়। তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেননি কেউই। অবশেষে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো সম্পর্কের ইঙ্গিত দিলেন সাদিয়া নিজেই।

সম্প্রতি দেশের একটি ‘শো’তে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে উত্তর দিতে হয় সঙ্গে সঙ্গে। সেখানে সাদিয়ার হাতে উঠে আসে একটি চিরকুট, যাতে লেখা ছিল—‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি পড়েই মুচকি হাসেন সাদিয়া। কিছুটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’ উপস্থাপক আবারও প্রশ্ন করেন, ‘তাহলে বিষয়টা সত্যি?’

জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, ‘আমি ব্লাশ করছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু ভাবতেই দিই। এটাই আমার ভালো লাগা।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।’

তবে নিজের প্রেমের বিষয়ে এমন খোলামেলা মন্তব্য করলেও, নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ দেখা গেছে সাদিয়া আয়মানকে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে সাদিয়ার চরিত্রটি ছিল আলোচনায়। পাশাপাশি তিনি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন এবং বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে কাজ করছেন টেলিভিশন ও ওটিটিতে সমানতালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X