তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
প্রিন্ট সংস্করণ

আবুল হায়াতের ব্যস্ততা

অভিনেতা আবুল হায়াত I ছবি: সংগৃহীত
অভিনেতা আবুল হায়াত I ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেতা আবুল হায়াত। একাধারে নাটক, ওয়েব সিরিজ ও নিজস্ব নির্মাণের পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি তিনি এ প্রজন্মের নির্মাতা সেলিম রেজা পরিচালিত একটি নাটকের শুটিং শেষ করেছেন, যেখানে কেয়া পায়েলের দাদুর চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে চয়নিকা চৌধুরী পরিচালিত একটি নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

এ ছাড়া ১০ ডিসেম্বর তিনি অংশ নেবেন আরাফাত মোহসীন নিধি পরিচালিত ওয়েব সিরিজ ‘আৎকা’-এর প্রমোশনাল শুটিংয়ে। আর ১২ ডিসেম্বর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এত সব ব্যস্ততার মধ্যেও বিশেষ পরিকল্পনা রয়েছে আসছে ঈদকে কেন্দ্র করে। আবুল হায়াত জানিয়েছেন, রাবেয়া খাতুনের গল্পে তার নিজের চিত্রনাট্যে ‘সখিনা’ শিরোনামের একটি নাটক নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এখন পর্যন্ত ‘সখিনা’ নিয়েই আমার পরিকল্পনা। মাসের শেষ দিকে বা আগামী মাসেই কাজটা শেষ করতে চাই। অভিনয়ই এখনো আমার মূল ব্যস্ততা। ফাঁকা সময়ে বাসায় থাকতে ভালো লাগে, পরিবারও তা চায়। কিন্তু মাঝেমধ্যে মন টেকে না, কাজের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে। আল্লাহ যেন সুস্থ রাখেন—সবাই দোয়া করবেন।’

অভিনয়, নির্মাণ ও ব্যক্তিগত সময়—সব মিলিয়ে আবুল হায়াত এখনো সমান উদ্যমে সক্রিয় পর্দায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X