বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

সোহেল মণ্ডল, রোজী সিদ্দিকী, মৌসুমী নাগ, আবুল হায়াত, রাবা খান, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সাবেরী আলম, ফারিহা রহমান I ছবি : সংগৃহীত
সোহেল মণ্ডল, রোজী সিদ্দিকী, মৌসুমী নাগ, আবুল হায়াত, রাবা খান, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সাবেরী আলম, ফারিহা রহমান I ছবি : সংগৃহীত

বিদায়ী বছরের শেষদিকে এক প্রাণবন্ত আড্ডায় বসেছিলেন দেশের জনপ্রিয় নবীন-প্রবীণ তারকারা। আপাতদৃষ্টিতে সাধারণ আড্ডা মনে হলেও, এটি ছিল মূলত একটি ‘পরিবার’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’-এর সূত্র ধরেই এক ছাদের নিচে এসেছিলেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সুনেরাহ বিনতে কামাল ও আরশ খানরা। দর্শকদের জন্য নতুন বছরের প্রথম কনটেন্ট হিসেবে আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ সিরিজটি।

পারিবারিক গল্পের মোড়কে নানান টুইস্টে সাজানো হয়েছে সিরিজটি। ইনফ্লুয়েন্সার ও লেখক রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। গল্পকার ও নির্মাতা হিসেবে এটি তাদের প্রথম সিরিজ।

সিরিজের অদ্ভুত নাম প্রসঙ্গে রাবা ও নিধি জানান, “‘আঁতকা’ খুবই লোকাল একটা শব্দ, যার অর্থ আচমকা। আমরা নিজেরাও কথা বলার সময় প্রায়ই এ শব্দটি ব্যবহার করি। তাই নানা আলোচনা ও যুক্তির পর এ নামটিই চূড়ান্ত করা হয়।”

সিরিজটি মূলত ফ্যামিলি ড্রামা হলেও এতে হরর ও কমেডির মিশেল রয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাবেরী আলম বলেন, ‘একটি ইমোশনাল দৃশ্যে আমি তুষার ভাইয়ের (তুষার খান) বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলাম। কিন্তু ভুল করে আমি তাকে নিজের স্বামী ভেবে অভিনয় শুরু করি, যা নিয়ে খুব হাসাহাসি হয়।” এ প্রসঙ্গে আবুল হায়াত মজা করে যোগ করেন, ‘নাটকে তো আসলে তুষার স্ত্রী পায় না। এখানে স্ত্রী পেয়ে সে কনফিউজড হয়ে গেছে।’

রোজী সিদ্দিকী জানান, শুটিং সেটে তারা এতটাই হাসাহাসি করতেন যে পরিচালক বাধ্য হয়ে তাদের থামতে বলতেন।

সিরিজটিতে একঝাঁক তরুণ তারকার সঙ্গে অভিনয় করেছেন কিংবদন্তিরা। প্রবীণ অভিনেতা আবুল হায়াতের সঙ্গে প্রথম দৃশ্যে অভিনয়ের কথা ভেবে আগের রাতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আরশ খান। আরশ বলেন, ‘আবুল হায়াত আমার কাছে ‘দ্য আবুল হায়াত’। সিনটা কীভাবে করব ভেবেই জ্বর চলে এসেছিল।’

শুটিং অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বিনতে কামাল সম্পর্কে আরশ বলেন, ‘শুটিংয়ে গিয়ে বুঝলাম সুনেরাহ খুব ‘পোংটা’ বা চঞ্চল চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে।’ অন্যদিকে সুনেরাহ বলেন, ‘আরশ যে সেটে গিয়ে সব ভুলে শুধু অভিনয়ে মন দিতে পারে, এটা আমার জানা ছিল না।’

কাস্টিং ও প্রত্যাশা পরিচালক আরাফাত মহসীন নিধি জানান, ছোটবেলায় যাদের পর্দায় দেখেছেন, তাদের নিয়ে মাল্টি-কাস্টিং প্রজেক্ট করার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন থেকেই এই বিশাল কাস্টিং। চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে দর্শকরা যেন পারিবারিক গল্পের সঙ্গে একটু ফান এবং হরর ফিল পায়, সেই ভাবনা থেকেই ‘আঁতকা’র আগমন।’

সিরিজটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজসহ অনেকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X