তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

আবুল হায়াত ও ডলি জহুরের ‘লাইফ ইজ বিউটিফুল’

আবুল হায়াত ও ডলি জহুর  I ছবি: সংগৃহীত
আবুল হায়াত ও ডলি জহুর I ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের দুই জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর আবারও একসঙ্গে অভিনয় করেছেন নতুন একটি টেলিভিশন নাটকে। নাটকটির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। পারিবারিক সম্পর্ক ও মানবিক আবেগের গল্পে নির্মিত এ নাটকটি দর্শকদের জন্য একটি হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাটকটির প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু এবং নির্মাণ করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি টানা তিন দিনের শুটিং শেষে এর দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘এখন প্রায় ৮০ শতাংশ প্রযোজক, চ্যানেল এমনকি দর্শকরাও পারিবারিক সম্পর্কের গল্প দেখতে চান—যে গল্প দেখলে বা শুনলে মন ভালো হয়ে যায়। নব্বই দশকে আমরা যেভাবে পারিবারিক সম্পর্কের ভালোবাসার গল্পে বড় হয়েছি, সেই ধারার কাজই আমি দীর্ঘদিন ধরে করে আসছি। জামাল ভাই সবসময় এমন গল্প খোঁজেন—যেখানে শক্তিমান অভিনয়শিল্পীরা একসঙ্গে কাজ করবেন। গল্পটি বলার পর তিনি পছন্দ করেছেন। শান্তনু খুব ভালো লেখে এবং আমি কী চাই তা সে ভালো বোঝে। সবাই গল্প পছন্দ করায় খুব আরামেই তিন দিনে শুটিং শেষ করেছি।’

নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। তিনি বলেন, “চয়নিকা একজন অত্যন্ত সচেতন ও বিচক্ষণ নির্মাতা। তার নাটকের প্রাণই হচ্ছে গল্প। যারা তার সঙ্গে কাজ করে সবাই আন্তরিকতা নিয়ে কাজ করে। ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেকদিন পর ডলির সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।”

ডলি জহুর বলেন, ‘হায়াত ভাই বাংলাদেশের একজন সত্যিকারের জীবন্ত কিংবদন্তি অভিনেতা। তার সঙ্গে বহু নাটক ও সিনেমায় অভিনয় করেছি। অসংখ্য স্মৃতি রয়েছে। সত্যি বলতে কী, হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করলে মনে হয় না যে আমরা কাজ করছি—গল্পের ফাঁকে ফাঁকে অভিনয় হয়ে যায়। চয়নকে ধন্যবাদ এত সুন্দর একটি গল্প বেছে নেওয়ার জন্য। নাটকটি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

শিগগির নাটকটি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X