স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা বাড়ছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বর্তমান ও সাবেক অনেক ফুটবলার নিজেদের পূর্বাভাস দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি।

স্প্যানিশ জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে গাভি বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজের মতামত জানান। তার বিশ্বাস, আগামী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে স্পেন, আর রানার্সআপ হবে পর্তুগাল।

চমকপ্রদ দল হিসেবে গাভি বেছে নিয়েছেন ইকুয়েডরকে। তার মতে, দলটিতে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যারা টুর্নামেন্টে বড় ধরনের চমক দেখাতে সক্ষম।

ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও তিনি আস্থা রেখেছেন নিজের জাতীয় দল ও ক্লাব সতীর্থ লামিনে ইয়ামালের ওপর। গাভির ধারণা, ইয়ামালই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেন।

এছাড়া সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এগিয়ে রেখেছেন মিকেল ওয়্যারজাবালকে। উদীয়মান তারকা হিসেবে তার পছন্দ জোয়াও ফেলিক্স, আর সবচেয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে তিনি বেছে নিয়েছেন নেইমারকে।

মাত্র ২১ বছর বয়সেই গাভি স্পেন ও বার্সেলোনার গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন। ২০২১ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর তিনি ক্লাবটির হয়ে ১৬৬ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন। এ সময়ের মধ্যে জিতেছেন তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা।

জাতীয় দলের হয়েও গাভি ইতোমধ্যে ২৮টি ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X