রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রতিনিধি পরিষদ

ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

পুতিন, ট্রাম্প ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত
পুতিন, ট্রাম্প ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনের জন্য নতুন সামরিক ও আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বিলটি পাস করতে গিয়ে রিপাবলিকান পার্টির একাধিক সদস্য নিজেদের দলীয় নেতৃত্ব এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধেও ভোট দিয়েছেন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি ২২৬-১৯৫ ভোটে অনুমোদিত হয়। এতে ডেমোক্র্যাটদের পাশাপাশি ১৮ রিপাবলিকান সদস্য এবং একজন স্বতন্ত্র সদস্য সমর্থন দেন।

বিলটি ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইউক্রেনপন্থি সবচেয়ে বড় আইনগত উদ্যোগগুলোর একটি। এর মাধ্যমে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনে রাশিয়ার শীর্ষ ব্যাংক, জ্বালানি খাত এবং খনিশিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব রুশ পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ এবং রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার কথাও উল্লেখ রয়েছে।

ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার অংশ হিসেবে প্রায় ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় চালু হওয়া সামরিক কর্মসূচির মেয়াদও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বিলটির বিরোধিতা করার আহ্বান জানিয়েছিলেন। তিনি যুক্তি দেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে কূটনৈতিক আলোচনার জন্য সময় দেওয়া উচিত।

তবে শেষ পর্যন্ত দলের ১৮ সদস্য সে আহ্বান উপেক্ষা করে বিলের পক্ষে ভোট দেন। এটি রিপাবলিকান পার্টির ভেতরে ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান বিভক্তির স্পষ্ট প্রমাণ।

একসময় রিপাবলিকানদের বড় অংশ ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছিল। অথচ দলের একটি অংশ মনে করে, যুক্তরাষ্ট্রের আর ইউক্রেনে বিপুল অর্থ ও সামরিক সহায়তা পাঠানো উচিত নয়। অন্যদিকে আরেকটি অংশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার পক্ষে।

এই ভোটাভোটি শুধু ইউক্রেন যুদ্ধ নয়, বরং ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিলটির পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সদস্যরা কার্যত দলীয় নেতৃত্ব ও ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X