তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

কৃতির ঝুলিতে আরও এক অর্জন

কৃতি শ্যানন I ছবি: সংগৃহীত
কৃতি শ্যানন I ছবি: সংগৃহীত

বলিউড হাঙ্গামা ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ আরও এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি যোগ হলো কৃতি শ্যাননের ঝুলিতে। ‘দু পাত্তি’ চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় সফলতার জন্য তিনি জিতেছেন ‘অ্যাক্টর অব দ্য ইয়ার-ফিমেল’ পুরস্কার। এ অর্জন কৃতির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষত এটি তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র।

‘দো পাত্তি’তে কৃতি শ্যানন একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। গল্প ও অভিনয় দুদিক থেকেই মুভিটি প্রশংসিত হয়। পাশাপাশি প্রযোজক হিসেবে তার আত্মপ্রকাশকে ইন্ডাস্ট্রিতে সাহসী ও সৃজনশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পুরস্কার জয়ের আনন্দের মধ্যেই কৃতি সম্প্রতি একটি মজার ভিডিও শেয়ার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। সেখানে নিজের খাবারের পছন্দ সম্পর্কে হেসে বলেন, ‘আমি খুব, খুব, খুব হালকা ঝাল খাবার খাই। তবে জীবনে অবশ্যই একটু ঝাল, একটু মিষ্টি আর একটু তড়কা দরকার।’ তার এই হালকা রসিকতা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

২০২৫ সাল কৃতির জন্য বেশ ব্যস্ততাময়। বছরজুড়ে আলোচনায় থাকা অভিনেত্রী সর্বশেষ অভিনয় করেছেন ধনুশের বিপরীতে ‘তেরে ইশক মেঁ’ সিনেমায়। অভিনয়ে ধারাবাহিক সাফল্য, প্রযোজনায় সফল আত্মপ্রকাশ এবং জনপ্রিয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে কৃতি শ্যানন এখন বলিউডের অন্যতম ব্যস্ত ও নির্ভরযোগ্য তারকা। নতুন নতুন সৃজনশীল পথে এগিয়ে চলায় ২০২৫ সাল তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠছে, যা নতুন বছরেও থাকবে বলে আশাবাদী এ নায়িকা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X