বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণে প্রশংসিত কৃতি

কৃতি শ্যানন I ছবি: সংগৃহীত
কৃতি শ্যানন I ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ধানুশের বিপরীতে ‘তেরে ইশক মে’ ছবিতে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের উপস্থিতি মুহূর্তেই জয় করেছে দক্ষিণী সিনেপ্রেমীদের হৃদয় । মুক্তির আগ পর্যন্ত বলিউড থেকে দক্ষিণী বিনোদন অঙ্গনের সবার মনে একটাই প্রশ্ন, অ্যাকশনধর্মী এই চরিত্রে কৃতি নিজেকে আদৌ খাপ খাইয়ে নিতে পারবেন কি না। কিন্তু পর্দায় তার প্রথম প্রবেশেই বদলে যায় সমীকরণ, চোখের তীক্ষ্ণ দৃঢ়তা, নিখুঁত স্টান্ট আর আবেগের বিস্ফোরণে তিনি যেন ভেঙে দেন সব সংশয়ের দেয়াল। সমালোচকেরা স্তব্ধ, দর্শকেরা মুগ্ধ, এ যেন কৃতির অভিনয়জীবনের নতুন এক উত্থানের ঘোষণা।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণী দর্শকেরা এই ছবি দেখার পর থেকেই দাবি করেছেন, ‘নেপোকিডদের স্বজনপ্রীতির কারণে অনেক ভালো অভিনেত্রী ভালো ছবিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পান না। গুঞ্জন, বলিউড এবং দক্ষিণী বিনোদনদুনিয়ায় এই ছবি ঘিরে নাকি কম চর্চা হয়নি। ছবি মুক্তির আগে, অনেকেই নাকি দ্বিধাগ্রস্ত ছিলেন- আদ্যন্ত অ্যাকশনধর্মী ছবিতে কৃতি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন।

তবে ছবি দেখে সকলেরই সেই দ্বিধা কেটেছে। প্রত্যেকে একবাক্যে স্বীকার করেছেন, ‘লেডি কবীর সিংহ’ চরিত্রে কৃতি নিখুঁত। এমনও বলতে শোনা যায়, এই ছবিতে অভিনয় করে কৃতি প্রমাণ করেছেন, তিনি আলিয়া ভাটের থেকেও ভালো অভিনেত্রী। সঠিক সুযোগ পান না বলেই নিজেকে প্রমাণ করতে পারেন না।

এদিকে দর্শকের ভালোবাসায় আবেগে আপ্লুত হয়েছেন নায়িকা নিজেও। ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিজেকে ছড়িয়ে না দিলে, নতুন ঝুঁকি না নিলে নিজেকে প্রমাণ করা যায় না। এই ছবিতে সে সবই করার চেষ্টা করেছি। দর্শককে ধন্যবাদ। তাদের আমার কাজ ভালো লেগেছে।’ তবে দর্শকের তোলা ‘স্বজনপ্রীতির’ অভিযোগ তিনি সযত্নে এড়িয়ে গিয়েছেন।

আনন্দ এল রাইয়ের পরিচালনায় নির্মিত এ সিনেমায় ধানুশ-কৃতির পাশাপাশি অভিনয় করেছেন, প্রকাশ রাজ, মাহির মহিউদ্দিন, সুশীল দাহিয়াসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X