তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

তাদের কণ্ঠে চার নতুন গান

তাদের কণ্ঠে চার নতুন গান

বিজয় দিবসের আনন্দকে ঘিরে শ্রোতাপ্রিয় তিন শিল্পী—সুমী শারমীন, প্রিয়াঙ্কা গোপ ও সাব্বির জামান নিয়ে প্রকাশ পাচ্ছে চারটি নতুন মৌলিক গান। প্রতিটি গানের কথাই লিখেছেন সুমী শারমীন।

গানগুলোর মধ্যে সুমী শারমীনের কণ্ঠে শোনা যাবে ‘রোদ্দুর কোলাহল’ (সুর ও সংগীত, শান সায়েক) এবং ‘কোনো এক বিকেলে’ (সুর ও সংগীত, সাব্বির জামান), প্রিয়াঙ্কা গোপ কণ্ঠ দিয়েছেন ‘বিজয় রাঙানো সুখ’-এ (সুর ও সংগীত, শান সায়েক), আর সাব্বির জামানের কণ্ঠে শোনা যাবে ‘ভালোবাসি তোমায়’ (সুর ও সংগীত, সাব্বির জামান)।

এরই মধ্যে রাজধানীর মনোরম কিছু লোকেশনে গানগুলোর মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। প্রতিটি গানের গল্প ও চিত্রায়ণে থাকবে দেশপ্রেম, ভালোবাসা ও জীবনের অনুপ্রেরণার ছোঁয়া।

প্রিয়াঙ্কা গোপ বলেন, “‘বিজয় রাঙানো সুখ’ গানটির কথা ও সুর দুটিই মন ছুঁয়ে যায়। সাধারণত আমি এ ধরনের গান কম গাই, কিন্তু এ গানটি গেয়ে নিজের ভেতরে এক বিশেষ অনুভূতি পেয়েছি। ধন্যবাদ জানাই এ গানের সঙ্গে যুক্ত সবাইকে।”

গানগুলোর স্রষ্টা ও গীতিকার সুমী শারমীন বলেন, ‘প্রতিটি গানে জীবনের প্রতিচ্ছবি রয়েছে। আমার লেখা ও গাওয়া গান ছাড়াও প্রিয়াঙ্কা ও সাব্বিরের কণ্ঠের গান দুটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। শ্রোতাদের মন ছুঁয়ে যাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শান সায়েক ও সাব্বির জামানকে, তাদের অসাধারণ সুরের জন্য।’

সাব্বির জামান বলেন, ‘সুমী আপার গানের কথাগুলো গভীর এবং অনুপ্রেরণামূলক। তিনি এমনভাবে লেখেন যে, মন থেকে সুর বেরিয়ে আসে। অনেকদিন পর নতুন গানকে ঘিরে এমন তৃপ্তি ও আনন্দ খুঁজে পেয়েছি। ধন্যবাদ জানাই পুরো টিমকে।’

চারটি গানই শিগগির প্রকাশ পেতে যাচ্ছে—প্রিয়াঙ্কা গোপের গানটি আসবে এনিগমা টিভির ইউটিউব চ্যানেলে, সাব্বির জামানের গানটি আলফা আই চ্যানেলে। সুমী শারমীনের গান দুটির প্রকাশ চ্যানেল নির্ধারণের কাজ চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১০

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১১

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১২

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৩

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৪

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৬

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৭

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৮

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৯

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

২০
X